রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা আজ দেশে ফিরছেন ইয়াসির

আজ দেশে ফিরছেন ইয়াসির

ওয়েস্ট ইন্ডিজ সফরটাই শেষ হয়ে গেল ইয়াসির আলি রাব্বির। পিঠের ইনজুরিতে পড়ে শুরুতে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছিলেন তিনি। এবার টি-২০, ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না তার। ব্যথা না কমায় তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

গতকাল রাতে বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানা গেছে, ইতিমধ্যে ক্যারিবিয়ান থেকে দেশে ফেরার বিমানে চড়েছেন ইয়াসির। আজ দেশে পৌঁছে যাবেন এ তরুণ মিডল অর্ডার ব্যাটার।

গত ১০ জুন প্রস্ত্ততি ম্যাচের প্রথম দিনে পিঠের পেশিতে টান পড়েছিল ইয়াসিরের। পরে এমআরআইতে ধরা পড়ে তার ডিসকোজেনিক পেইন তথা মেরুদণ্ডে ব্যথা। তারপরও তাকে ক্যারিবিয়ানে রাখা হয়েছিল, সুস্হ হলে যেন সীমিত ওভারের দুই ফরম্যাটে খেলতে পারেন। কিন্তু তার ব্যথার উন্নতি হয়নি। এমনকি রিহ্যাবও শুরু করা যায়নি। দেশে ফেরার পর বিসিবির মেডিক্যাল বিভাগের অধীনে চিকিৎসা চলবে ইয়াসিরের।

খুঁজুন