বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর • গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আগুন, চেয়ারম্যান প্রার্থী রুমনের সহমর্মিতা
স্বাস্থ্য ও চিকিৎসা আজ কলেরার দ্বিতীয় ডোজের টিকা

আজ কলেরার দ্বিতীয় ডোজের টিকা

রাজধানীতে দ্বিতীয় ডোজ কলেরার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পাঁচটি এলাকায় আজ থেকে ১০ আগস্ট পর্যন্ত এ কর্মসূচি চলবে। মঙ্গলবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম এ তথ্য জানান।

এ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর’বি) জানায়, ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, সবুজবাগ ও দক্ষিণখান এলাকায় কলেরার টিকার প্রথম ডোজ নিয়েছিল ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জন। তাদের এই দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ গ্রহীতারা নিজ নিজ টিকাকেন্দ্রে টিকাকার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবেন। ৯ আগস্ট (আশুরা) ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

নাজমুল ইসলাম বলেন, ঢাকার পাঁচটি এলাকার বাসিন্দাদের থেকে কলেরা টিকাদান কার্যক্রমে অভূতপূর্ব সাড়া পেয়েছি। খুব অল্প সময়ে রেকর্ডসংখ্যক মানুষকে টিকা দিতে পেরেছি। আশা করি, প্রথম ডোজ গ্রহীতারা অবশ্যই দ্বিতীয় ডোজ নিয়ে নিজেদের এ রোগ থেকে সুরক্ষা করবেন।

আইসিডিডিআর’বির সিনিয়র সায়েন্টিস্ট ও ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ড. ফেরদৌসী কাদরী বলেন, সবার প্রতি অনুরোধ কলেরা টিকা গ্রহণ করার পাশাপাশি নিজেকে ও প্রিয়জনদের অন্যান্য রোগ প্রতিরোধমূলক কার্যক্রম, যেমন নিরাপদ পানির ব্যবহার, নিরাপদ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে উৎসাহিত করবেন এবং ডায়রিয়াসহ অন্যান্য সংক্রমক রোগ থেকে সুরক্ষিত থাকবেন।

গর্ভবতী নারী এবং গত ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নিয়েছেন- এমন ব্যক্তি ছাড়া সবাই কলেরার টিকা নিতে পারবেন। এ টিকা নেওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না।

খুঁজুন