রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন মুক্তি পেল অনুদানের দুই সিনেমা

মুক্তি পেল অনুদানের দুই সিনেমা

দেশের হলে মুক্তি পেল দুই নতুন সিনেমা। সরকারি অনুদানের সাত বছর পর আজ শুক্রবার আলোর মুখ দেখল ‘দায়মুক্তি’। অন্যদিকে বিভিন্ন উৎসবে প্রদর্শন ও কানাডায় মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে এসেছে ‘বলী’।

বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে ‘দায়মুক্তি’ নির্মাণ করেছেন বদিউল আলম খোকন। এতে জুটি হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুম্মি রহমান। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান। আরও আছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।

২০১৭-১৮ সালের অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘দায়মুক্তি’। অবশেষে সাত বছর পর আজ ছবিটি মুক্তি পেল। সিনেমাটির সহপ্রযোজক জসিম উদ্দিন।

এদিকে, চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘বলী (দ্য রেসলার)’। বানিয়েছেন ইকবাল হোসাইন চৌধুরী। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পায় ছবিটি। ‘বলী’র প্রযোজক পিপলু আর খান, সহপ্রযোজক সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন।

এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপারের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা যাবে তাকে, যিনি অংশ নেন ঐতিহ্যবাহী বলী খেলায়। আরো অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম প্রমুখ।

২০২১ সালে বাংলাদেশ সরকারের অনুদান পায় ‘বলী’। এরপর কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলে শুরু হয় সিনেমাটির শুটিং।

খুঁজুন