মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী
খেলাধুলা আল-হিলালে যোগ দিলেন নেইমার

আল-হিলালে যোগ দিলেন নেইমার

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ফ্রান্সের ক্লাব পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন নেইমার।

৯৮.২৪ মিলিয়ন ডলারে দুই বছরের চুক্তিতে তাকে দলে নিয়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি। আর্থিক সুবিধাদির বিস্তারিত বিষয়াদি প্রকাশ করা না হলেও ধারণা করা হচ্ছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বার্ষিক বেতন হবে ১০০ মিলিয়ন ডলার। যা আল-নাসরে যোগ দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর অর্ধেক।

অবশ্য কোথাও কোথাও সব মিলিয়ে নেইমারের বার্ষিক বেতন ১৬০ মিলিয়ন ইউরো তথা ১৭৪.৪৬ মিলিয়ন ডলার উল্লেখ করা হয়েছে।

আল হিলালের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও পোস্টে নেইমার রিয়াদের ক্লাবটিতে যোগ দেওয়ার বিষয়ে বলেন, আমি সৌদি আরবে পৌঁছে গেছি, আমি হিলালি।

সৌদি প্রো লিগের পাঠানো এক বিবৃবিতে নেইমার জানিয়েছেন, তিনি দেশটিতে নতুন ক্রীড়া ইতিহাস গড়তে চান এবং বর্তমানে সৌদি প্রো লিগ দারুণ উজ্জীবিত ও এখানে ভালো ভালো সব খেলোয়াড় রয়েছে।

খুঁজুন