রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি আলোকিত সমাজ গড়তে চান মালেক মিয়া

আলোকিত সমাজ গড়তে চান মালেক মিয়া

নিজস্ব  প্রতিবেদক, পটুয়াখালী :

উন্নয়ন ও সুশিক্ষার আলোয় নির্বাচনী এলাকাকে আরো রাঙিয়ে দিতে চান পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে রাঙ্গাবালী উপজেলার  (৮ নম্বর ওয়ার্ড) সাধারণ সদস্য পদপ্রার্থী হাতি প্রতীকের আবদুল মালেক মিয়া। তিনি রাঙ্গাবালীর ৬টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সমন্বয় সমন্বিত উন্নয়ন পরিকল্পনা এবং অগ্রযাত্রাকে অব্যাহত রেখে উন্নত, শিক্ষাবান্ধব ও সমৃদ্ধ একটি এলাকা গড়ে তোলার প্রত্যয় অঙ্গীকারাবদ্ধ।

জেলা পরিষদের সদস্যপ্রার্থী মালেক মিয়া রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বর্তমানে  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন। সম্প্রতি ঘোষণা করা তার নির্বাচনী ইশতেহারের উন্নয়ন পরিকল্পনা শুক্রবার রাতে উপজেলা সদরে অবস্থিত তার নিজ বাসভবনে এক সভায় সাংবাদিকদের তুলে ধরেন।  

নির্বাচনী ইশতেহারে মালেক মিয়া উল্লেখ করেন, তিনি নির্বাচিত হলে সামাজিক অপরাধ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ নিবেন। নারী ও শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন, যৌন হয়রানি, যৌতুক, বাল্য বিয়ে রোধের পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করবেন। স্বাস্থ্যসেবা, পুষ্টি, পরিবার-পরিকল্পনা ও মাতৃমঙ্গল সেবা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধকরণে ভূমিকা রাখবেন।

ইশতেহারে তিনি বলেন, জনগণকে সুপেয় পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত নিরাপদ স্যানিটেশন ও পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ করবেন। বন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, সামাজিক বনায়ন ও বনজ সম্পদের উন্নয়নে কার্যক্রম গ্রহণ টেকসই উন্নয়নের লক্ষ্যে দূষণ রোধে ব্যবস্থা নিবেন। মৎস্য চাষ, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনে তিনি উদ্ধুদ্ধ এবং সহযোগীতা করবেন।

ইশতেহারে তিনি আরও উল্লেখ করেন, দুর্যোগকালীন জনগণের জন্য ত্রাণ তৎপরতা পরিচালনা। শিক্ষার মানোন্নয়ন। বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তাদের স্ব-উদ্যোগে দারিদ্র্য বিমোচন কর্মসূচি গ্রহণ। নদী, খাাল  ও জলাভূমি রক্ষা।  কৃষি উন্নয়ন। যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে লক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের উদ্যোগ।  ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খুঁজুন