রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা আম খেলে কি ভালো ঘুম হয়

আম খেলে কি ভালো ঘুম হয়

সময়টা এখন ফলের রাজা আমের। দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে রসাল ও পষ্টিগুণে ভরপুর আম। অনেকেরই পছন্দ চিড়া-মুড়ির সঙ্গে আম খেতে। কেউ কেউ জুস করে খেতে পছন্দ করেন। আবার কেউবা আমভাত অথবা আস্ত আমের স্বাদ নিতেই বেশি আগ্রহী। কিন্তু আম খাওয়ার পর কি হালকা ঝিমুনির ভাব আসে কিংবা শরীর এলিয়ে ঘুম ঘুম অনুভূতি হয়, এমন প্রশ্নের উত্তরটা চলুন জেনে নেওয়া যাক। 

আমে প্রচুর পরিমাণে ট্রিপটোফ্যান থাকায় পর্যাপ্ত সেরোটোনিন তৈরি করে। আর সেরোটোনিন হচ্ছে ঘুমের জন্য দায়ী একটি নিউরোট্রান্সমিটার। এটি আম খেয়ে ঘুম পাওয়ার অন্যতম কারণ। কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ আম শরীরে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করে। 

এই ইনসুলিন ট্রিপটোফ্যান মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্কে ট্রিপটোফ্যান থেকে বিভিন্ন নিউরোট্রান্সমিটার সিনথেসিস হয়। এগুলোর মধ্যে অন্যতম সেরোটোনিন। মস্তিষ্ক শীতল ও ঠাণ্ডা রাখে সেরোটোনিনন। মস্তিষ্ক ঠাণ্ডা হলে শরীরও নিস্তেজ হতে থাকে। ফলে ঘুম পায়। আম খাওয়ার পর ঘুম পাওয়ার কারণ এটাই। বিশেষ করে রাতে ঘুমানোর আগে আম খেলে তন্দ্রাভাব বেশি হয়। তখন শরীর এলিয়ে বিছানায় বা সোফায় ঘুমিয়ে যেতে ইচ্ছে করে। 

খুঁজুন