বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর
কৃষি আম পান্না তৈরি করবেন যেভাবে

আম পান্না তৈরি করবেন যেভাবে

গরমে ঠাণ্ডা পানীয় পান করতে সবাই পছন্দ করে। এটি ক্লান্তি দূর করে। শরীরকে চাঙ্গা রাখে। তাপ কমাতে সাহায্য করে। এ সময় শরীরকে সতেজ করার জন্য আম পান্নার চেয়ে ভাল আর কিছু নেই। এটি কেবল আপনার তৃষ্ণাই মেটায় না। বরং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যার জন্যও এটি উপকারী। আম পান্নার অনেকগুলি স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে এটি ওজন কমাতে সাহায্য করে। চিনি ছাড়া আম পান্নাতে ক্যালোরি কম থাকে। পুষ্টিতে ভরপুর থাকে।

চিনি যোগ করলে কাঁচা আমের টক ভাব কেটে যায়। তাই ওজন কমানোর জন্য আম পান্না গুড় দিয়ে বানাতে হবে। চিনি সহ আম পান্নাতে প্রায় ১০০ বা তার একটু বেশি ক্যালোরি থাকে।

ডায়েটিশিয়ান নাতাশা মোহন ওজন কমানোর-বিশেষ আম পান্নার একটি রেসিপি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে, স্বাস্থ্যকর এই আম পান্নাতে মাত্র ৫৫ ক্যালোরি রয়েছে। তাই ঘরে বসেই বানিয়ে ফেলুন এই মজাদার পানীয়টি।

· এক গ্লাস আম পান্না তৈরি করতে, একটি কাঁচা আম নিন। এবার পানি দিয়ে প্রেসার কুকারে ১০-১৫ মিনিটের জন্য আমটি সিদ্ধ করুন।

· এবার সিদ্ধ আমটি ঠাণ্ডা হলে কেটে নিন। একটি মিক্সার গ্রাইন্ডারে কিছু পুদিনা পাতা এবং বরফের টুকরো দিয়ে মিক্স করুন।

· এবার মিশ্রণটি একটি পাত্রে ঢেলে নিন। তারপরে এতে পরিমাণমত আনারদানা, জিরা গুঁড়া, গুড়, কালো গোলমরিচ গুঁড়া এবং লবণ দিয়ে নেড়ে নিন। এবার এটি গ্লাসে ঢেলে পরিবেশন করুন। উপভোগ করুন ঠাণ্ডা আম পান্না।

খুঁজুন