ঢাকার মহাখালীতে একটি পাবলিক টয়লেটে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম। প্রবেশপথের সামনে একটি টেবিলে বসে দায়িত্বপ্রাপ্ত ভদ্রলোক পরোটা, সবজি ও ডিম দিয়ে নিশ্চিন্তে নাশতা করছেন!
একসময় এমন জায়গার আশপাশে দুর্গন্ধের কারণে দাঁড়ানোই কষ্টকর ছিল। ভেতরে গিয়ে দেখলাম, টয়লেটটি সত্যিই পরিষ্কার-পরিচ্ছন্ন। এই ছোট্ট অভিজ্ঞতা আমাকে গত চার দশকে বাংলাদেশের টয়লেট ব্যবস্থাপনায় ঘটে যাওয়া পরিবর্তনের কথা মনে করিয়ে দিল।
পদ্মা সেতু, মেট্রোরেল, বহুতল ভবন নিয়ে আমরা গর্ব করি। কিন্তু টয়লেটের উন্নতি দৈনন্দিন জীবনে যে স্বস্তি এনেছে, সে নিয়ে খুব কমই কথা হয়।
আমার বয়স এখন পঞ্চাশ বছর। আশির দশকের গ্রামবাংলা থেকে আজকের শহর পর্যন্ত আমি এই পরিবর্তন দেখেছি। আমার মনে হয়, এটি বাংলাদেশের অন্যতম নীরব উন্নয়ন।
আশির দশকের গ্রাম:
তখন অধিকাংশ বাড়িতে স্বাস্থ্যসম্মত টয়লেট ছিল না। অনেক বাড়িতে কোনো টয়লেটই ছিল না। মানুষ বাঁশঝাড়ের আড়ালে কিংবা মাঠের কিনারায় প্রাকৃতিক প্রয়োজন সারতেন।
সচ্ছল পরিবারেও টয়লেট ছিল কম। আমার এক আত্মীয়ের বাড়ি শিক্ষা, অর্থসম্পদ ও সামাজিক মর্যাদায় অত্যন্ত প্রতিষ্ঠিত ছিল। অথচ সেখানে যৌথভাবে বসবাসকারী নয়টি পরিবারের জন্য টয়লেট ছিল মাত্র একটি!
আমাদের গ্রামেও যৌথ পরিবারের সদস্যদের পাশাপাশি আশপাশের কয়েকটি পরিবারের মানুষ একটি টয়লেট ব্যবহার করতেন।
নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের কষ্ট ছিল আরও বেশি, বিশেষ করে বর্ষাকালে কিংবা রাতের অন্ধকারে। তখনকার অনেক মসজিদ-মাদ্রাসাতেও পর্যাপ্ত টয়লেট ছিল না।
শহরের জীবন ও ছয়জন লজিং শিক্ষকের স্মৃতি:
নব্বইয়ের দশকে ছাত্রজীবনে অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বাসস্ট্যান্ডে অপর্যাপ্ত ও অপরিষ্কার টয়লেট দেখেছি। এমনকি অনেক সম্ভ্রান্ত পরিবারের বাড়িতেও টয়লেটের সংখ্যা ছিল আশ্চর্যজনকভাবে কম।
শহরতলির এক সম্ভ্রান্ত পরিবারের কথা মনে পড়ে। পাঁচ ভাইয়ের সন্তানদের পড়ানোর জন্য ছয়জন অত্যন্ত মেধাবী লজিং শিক্ষক রাখা হয়েছিল। তাঁদের তিনজন ছিলেন আমার ঘনিষ্ঠ বন্ধু। পরিবারটির খাওয়াদাওয়া, আতিথেয়তা ও আচার-আচরণ ছিল অসাধারণ।
চার ভাই একই সীমানাপ্রাচীরের মধ্যে থাকতেন। পঞ্চম ভাই থাকতেন অদূরে পৃথক সীমানাপ্রাচীরঘেরা পাকা বাড়িতে। তাঁর বাড়ির আঙিনায় দুটি টিনের ঘরে ছয়জন শিক্ষক থাকতেন। সেখানে একটি টিউবওয়েল থাকলেও কোনো টয়লেট ছিল না।
প্রাকৃতিক প্রয়োজন মেটাতে মূল ভবনে যেতে হতো। অথচ রাতে ভবনে তালা দেওয়া থাকত, চাবিও থাকত ভেতরে। শিক্ষকদের কারও কাছে চাবি না থাকায় জরুরি প্রয়োজনে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হতো। ছোট প্রয়োজন সারতেন টিউবওয়েলের পাড়ে।
বন্ধুদের সঙ্গে সেখানে কিছুদিন থাকার সুযোগ হয়েছিল। অসাধারণ খাবারের স্বাদ গ্রহণ করেছি। কিন্তু আজও ভেবে পাই না, এত সচ্ছল ও অতিথিপরায়ণ একটি পরিবারে ছয়জন শিক্ষকের জন্য একটি টয়লেটের ব্যবস্থা কেন ছিল না!
আরও বিস্ময়ের বিষয়, শিক্ষকেরাও কখনো গৃহকর্তাদের কাছে সমস্যাটি জানাননি কিংবা প্রতিকার চাননি। এই কষ্টকেও তাঁরা জীবনের স্বাভাবিক অংশ হিসেবে মেনে নিয়েছিলেন।
১৯৯৫ সালে অনার্সে পড়ার সময় আমরা আটজন বন্ধু দুই কক্ষের একটি ফ্ল্যাটে থাকতাম। টয়লেট ছিল মাত্র একটি। অথচ তখন গ্রামের অভিজ্ঞতার তুলনায় সেটিকেই স্বস্তিদায়ক মনে হতো।
বদলের চিত্র:
আমাদের গ্রামের বাড়ির উদাহরণই দিই। ২০০০ সালে নির্মিত তিনতলা ভবনে টয়লেট ছিল তিনটি, প্রতি তলায় একটি করে।
অথচ ২০১৭ সালের পর নির্মিত একটি আলাদা ভবনের দুটি তলায় টয়লেটের সংখ্যা নয়টি, অর্থাৎ প্রতি তলায় গড়ে সাড়ে চারটি!
একই পরিবারের ভবন-পরিকল্পনায় কী বড় পরিবর্তন!
এটা শুধু আমাদের পরিবর্তন নয় সমগ্র বাংলাদেশর চিত্র।
পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ রয়েছে হোটেলের পাশাপাশি সেখানে বিভিন্ন আত্মীয় বন্ধু বান্ধবের বাসায় থাকার সুযোগ হয়েছে।
বিদেশের অনেক পুরোনো আবাসিক ভবনের তুলনায় বাংলাদেশের সাম্প্রতিক সময়ে নির্মিত অনেক বাড়িতে টয়লেটের সংখ্যা বেশি।
ভারতে একটি স্মরণীয় ঘটনা:
২০০৫ সাল থেকে প্রায় বিশবার ভারত ভ্রমণের সুযোগ হয়েছে। ২০১৬ সালে পরিবার-পরিজন নিয়ে ভারত ভ্রমণের সময় উত্তরাখণ্ড থেকে আগ্রা যাওয়ার পথে একটি ঘটনা আজও মনে পড়ে।
দীর্ঘ যাত্রার একপর্যায়ে প্রাকৃতিক প্রয়োজন অত্যন্ত জরুরি হয়ে পড়ল। রাস্তার পাশে একটি পেট্রোল পাম্পে গিয়ে দেখি, টয়লেটে তালা!
জানানো হলো, তাঁদের পাম্প থেকে জ্বালানি কিনলে টয়লেট ব্যবহার করতে দেওয়া হবে। অথচ আমাদের গাড়িতে কিছুক্ষণ আগেই জ্বালানি নেওয়া হয়েছে।
শেষে বিপরীত পাশের একটি দোকানে গেলাম। দোকানের ভদ্রমহিলা জানালেন, কিছু কিনলে টয়লেট ব্যবহার করতে পারব। রাজি হলাম।
তিনি এক বোতল পানি নিয়ে আমাকে দোকানের পেছনে নিয়ে গেলেন। আমি চারদিকে তাকিয়ে টয়লেট খুঁজছি। ডানে তাকাই, বাঁয়ে তাকাই—কোথাও টয়লেট নেই!
আমি হিন্দি ভালো বুঝতাম না। আমার স্ত্রী ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলেন, টয়লেট কোথায়?
তিনি কাছের ঝোপঝাড়ের দিকে ইঙ্গিত করলেন!
দোকান থেকে কিছু কেনার শর্তে টয়লেট ব্যবহারের অনুমতি পেয়েছি, এক বোতল পানিও দেওয়া হয়েছে, অথচ টয়লেট বলতে ঝোপঝাড়ের আড়াল!
অবশেষে নিরুপায় হয়ে সেখানেই প্রয়োজন মেটাতে হলো।
এখন ঘটনাটি মনে পড়লে হাসি পায়। কিন্তু সেদিন মোটেও হাসির পরিস্থিতি ছিল না। অবশ্য একটি অভিজ্ঞতা দিয়ে ভারতের সামগ্রিক স্যানিটেশন ব্যবস্থা বিচার করা যায় না।
পরিবর্তনের উদ্যোগ নিজের প্রতিষ্ঠান থেকেই
আমি নিজেও একজন সিএনজি ও ফুয়েল স্টেশনের মালিক। আমার প্রতিষ্ঠান ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া, মুন্সিগঞ্জ এলাকায় অবস্থিত।
দেশ-বিদেশে ভ্রমণের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, মহাসড়কের ফুয়েল স্টেশনগুলোতে পরিচ্ছন্ন টয়লেট নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তাই শুধু অন্যদের সমালোচনা না করে নিজের প্রতিষ্ঠান থেকেই পরিবর্তনের উদ্যোগ নিয়েছি। পুরোনো টয়লেটগুলো ভেঙে আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবহারবান্ধব টয়লেট নির্মাণ করেছি।
পরিচ্ছন্নতার গুরুত্ব শুধু স্বাস্থ্য ও সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; আমাদের ধর্মীয় জীবনেও পবিত্রতার বিশেষ গুরুত্ব রয়েছে।
রাসুলুল্লাহ স. বলেছেন:
“পবিত্রতা ঈমানের অর্ধেক।”
—সহিহ মুসলিম,
বাংলাদেশের টয়লেট ব্যবস্থাপনার এই নিরব উন্নতির জন্য শুকরিয়া জ্ঞাপন করতে হবে।
মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন—
“তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দিব।
একসময় আমাদের চাওয়া ছিল একটি স্বাস্থ্যসম্মত টয়লেট,এখন আমাদের দায়িত্ব সেটিকে পরিচ্ছন্ন রাখা।
আলহামদুলিল্লাহ, আমরা অনেক দূর এগিয়েছি। এই নীরব উন্নয়নকে যত্নে রক্ষা করাই হোক আমাদের পরবর্তী অঙ্গীকার।
আপনাদের দেখা সবচেয়ে ভালো কিংবা খারাপ টয়লেটের অভিজ্ঞতা কী? মন্তব্যে জানাতে পারেন।
আমার দেখা টয়লেট ব্যবস্থাপনার একাল–সেকাল (১৯৮৫–২০২৬)
আমার দেখা টয়লেট ব্যবস্থাপনার একাল–সেকাল (১৯৮৫–২০২৬)
ঢাকার মহাখালীতে একটি পাবলিক টয়লেটে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম। প্রবেশপথের সামনে একটি টেবিলে বসে দায়িত্বপ্রাপ্ত ভদ্রলোক পরোটা, সবজি ও ডিম দিয়ে নিশ্চিন্তে নাশতা করছেন! একসময় এমন জায়গার আশপাশে দুর্গন্ধের কারণে দাঁড়ানোই কষ্টকর ছিল। ভেতরে গিয়ে দেখলাম, টয়লেটটি সত্যিই পরিষ্কার-পরিচ্ছন্ন। এই ছোট্ট অভিজ্ঞতা আমাকে গত চার দশকে বাংলাদেশের টয়লেট ব্যবস্থাপনায় ঘটে যাওয়া পরিবর্তনের কথা মনে করিয়ে দিল। পদ্মা সেতু, মেট্রোরেল, বহুতল ভবন নিয়ে আমরা গর্ব করি। কিন্তু টয়লেটের উন্নতি দৈনন্দিন জীবনে যে স্বস্তি এনেছে, সে নিয়ে খুব কমই কথা হয়। আমার বয়স এখন পঞ্চাশ বছর। আশির দশকের গ্রামবাংলা থেকে আজকের শহর পর্যন্ত আমি এই পরিবর্তন দেখেছি। আমার মনে হয়, এটি বাংলাদেশের অন্যতম নীরব উন্নয়ন। আশির দশকের গ্রাম:তখন অধিকাংশ বাড়িতে স্বাস্থ্যসম্মত টয়লেট ছিল না। অনেক বাড়িতে কোনো টয়লেটই ছিল না। মানুষ বাঁশঝাড়ের আড়ালে কিংবা মাঠের কিনারায় প্রাকৃতিক প্রয়োজন সারতেন। সচ্ছল পরিবারেও টয়লেট ছিল কম। আমার এক আত্মীয়ের বাড়ি শিক্ষা, অর্থসম্পদ ও সামাজিক মর্যাদায় অত্যন্ত প্রতিষ্ঠিত ছিল। অথচ সেখানে যৌথভাবে বসবাসকারী নয়টি পরিবারের জন্য টয়লেট ছিল মাত্র একটি! আমাদের গ্রামেও যৌথ পরিবারের সদস্যদের পাশাপাশি আশপাশের কয়েকটি পরিবারের মানুষ একটি টয়লেট ব্যবহার করতেন। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের কষ্ট ছিল আরও বেশি, বিশেষ করে বর্ষাকালে কিংবা রাতের অন্ধকারে। তখনকার অনেক মসজিদ-মাদ্রাসাতেও পর্যাপ্ত টয়লেট ছিল না। শহরের জীবন ও ছয়জন লজিং শিক্ষকের স্মৃতি:নব্বইয়ের দশকে ছাত্রজীবনে অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বাসস্ট্যান্ডে অপর্যাপ্ত ও অপরিষ্কার টয়লেট দেখেছি। এমনকি অনেক সম্ভ্রান্ত পরিবারের বাড়িতেও টয়লেটের সংখ্যা ছিল আশ্চর্যজনকভাবে কম।শহরতলির এক সম্ভ্রান্ত পরিবারের কথা মনে পড়ে। পাঁচ ভাইয়ের সন্তানদের পড়ানোর জন্য ছয়জন অত্যন্ত মেধাবী লজিং শিক্ষক রাখা হয়েছিল। তাঁদের তিনজন ছিলেন আমার ঘনিষ্ঠ বন্ধু। পরিবারটির খাওয়াদাওয়া, আতিথেয়তা ও আচার-আচরণ ছিল অসাধারণ। চার ভাই একই সীমানাপ্রাচীরের মধ্যে থাকতেন। পঞ্চম ভাই থাকতেন অদূরে পৃথক সীমানাপ্রাচীরঘেরা পাকা
বাড়িতে। তাঁর বাড়ির আঙিনায় দুটি টিনের ঘরে ছয়জন শিক্ষক থাকতেন। সেখানে একটি টিউবওয়েল থাকলেও কোনো টয়লেট ছিল না। প্রাকৃতিক প্রয়োজন মেটাতে মূল ভবনে যেতে হতো। অথচ রাতে ভবনে তালা দেওয়া থাকত, চাবিও থাকত ভেতরে। শিক্ষকদের কারও কাছে চাবি না থাকায় জরুরি প্রয়োজনে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হতো। ছোট প্রয়োজন সারতেন টিউবওয়েলের পাড়ে। বন্ধুদের সঙ্গে সেখানে কিছুদিন থাকার সুযোগ হয়েছিল। অসাধারণ খাবারের স্বাদ গ্রহণ করেছি। কিন্তু আজও ভেবে পাই না, এত সচ্ছল ও অতিথিপরায়ণ একটি পরিবারে ছয়জন শিক্ষকের জন্য একটি টয়লেটের ব্যবস্থা কেন ছিল না!আরও বিস্ময়ের বিষয়, শিক্ষকেরাও কখনো গৃহকর্তাদের কাছে সমস্যাটি জানাননি কিংবা প্রতিকার চাননি। এই কষ্টকেও তাঁরা জীবনের স্বাভাবিক অংশ হিসেবে মেনে নিয়েছিলেন। ১৯৯৫ সালে অনার্সে পড়ার সময় আমরা আটজন বন্ধু দুই কক্ষের একটি ফ্ল্যাটে থাকতাম। টয়লেট ছিল মাত্র একটি। অথচ তখন গ্রামের অভিজ্ঞতার তুলনায় সেটিকেই স্বস্তিদায়ক মনে হতো। বদলের চিত্র:আমাদের গ্রামের বাড়ির উদাহরণই দিই। ২০০০ সালে নির্মিত তিনতলা ভবনে টয়লেট ছিল তিনটি, প্রতি তলায় একটি করে। অথচ ২০১৭ সালের পর নির্মিত একটি আলাদা ভবনের দুটি তলায় টয়লেটের সংখ্যা নয়টি, অর্থাৎ প্রতি তলায় গড়ে সাড়ে চারটি! একই পরিবারের ভবন-পরিকল্পনায় কী বড় পরিবর্তন! এটা শুধু আমাদের পরিবর্তন নয় সমগ্র বাংলাদেশর চিত্র। পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ রয়েছে হোটেলের পাশাপাশি সেখানে বিভিন্ন আত্মীয় বন্ধু বান্ধবের বাসায় থাকার সুযোগ হয়েছে। বিদেশের অনেক পুরোনো আবাসিক ভবনের তুলনায় বাংলাদেশের সাম্প্রতিক সময়ে নির্মিত অনেক বাড়িতে টয়লেটের সংখ্যা বেশি। ভারতে একটি স্মরণীয় ঘটনা:২০০৫ সাল থেকে প্রায় বিশবার ভারত ভ্রমণের সুযোগ হয়েছে। ২০১৬ সালে পরিবার-পরিজন নিয়ে ভারত ভ্রমণের সময় উত্তরাখণ্ড থেকে আগ্রা যাওয়ার পথে একটি ঘটনা আজও মনে পড়ে।দীর্ঘ যাত্রার একপর্যায়ে প্রাকৃতিক প্রয়োজন অত্যন্ত জরুরি হয়ে পড়ল। রাস্তার পাশে একটি পেট্রোল পাম্পে গিয়ে দেখি, টয়লেটে তালা!জানানো হলো, তাঁদের পাম্প থেকে জ্বালানি কিনলে টয়লেট ব্যবহার করতে দেওয়া
হবে। অথচ আমাদের গাড়িতে কিছুক্ষণ আগেই জ্বালানি নেওয়া হয়েছে।শেষে বিপরীত পাশের একটি দোকানে গেলাম। দোকানের ভদ্রমহিলা জানালেন, কিছু কিনলে টয়লেট ব্যবহার করতে পারব। রাজি হলাম।তিনি এক বোতল পানি নিয়ে আমাকে দোকানের পেছনে নিয়ে গেলেন। আমি চারদিকে তাকিয়ে টয়লেট খুঁজছি। ডানে তাকাই, বাঁয়ে তাকাই—কোথাও টয়লেট নেই!আমি হিন্দি ভালো বুঝতাম না। আমার স্ত্রী ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলেন, টয়লেট কোথায়? তিনি কাছের ঝোপঝাড়ের দিকে ইঙ্গিত করলেন!দোকান থেকে কিছু কেনার শর্তে টয়লেট ব্যবহারের অনুমতি পেয়েছি, এক বোতল পানিও দেওয়া হয়েছে, অথচ টয়লেট বলতে ঝোপঝাড়ের আড়াল! অবশেষে নিরুপায় হয়ে সেখানেই প্রয়োজন মেটাতে হলো।এখন ঘটনাটি মনে পড়লে হাসি পায়। কিন্তু সেদিন মোটেও হাসির পরিস্থিতি ছিল না। অবশ্য একটি অভিজ্ঞতা দিয়ে ভারতের সামগ্রিক স্যানিটেশন ব্যবস্থা বিচার করা যায় না। পরিবর্তনের উদ্যোগ নিজের প্রতিষ্ঠান থেকেইআমি নিজেও একজন সিএনজি ও ফুয়েল স্টেশনের মালিক। আমার প্রতিষ্ঠান ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া, মুন্সিগঞ্জ এলাকায় অবস্থিত। দেশ-বিদেশে ভ্রমণের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, মহাসড়কের ফুয়েল স্টেশনগুলোতে পরিচ্ছন্ন টয়লেট নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই শুধু অন্যদের সমালোচনা না করে নিজের প্রতিষ্ঠান থেকেই পরিবর্তনের উদ্যোগ নিয়েছি। পুরোনো টয়লেটগুলো ভেঙে আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবহারবান্ধব টয়লেট নির্মাণ করেছি। পরিচ্ছন্নতার গুরুত্ব শুধু স্বাস্থ্য ও সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; আমাদের ধর্মীয় জীবনেও পবিত্রতার বিশেষ গুরুত্ব রয়েছে।রাসুলুল্লাহ স. বলেছেন: “পবিত্রতা ঈমানের অর্ধেক।”—সহিহ মুসলিম, বাংলাদেশের টয়লেট ব্যবস্থাপনার এই নিরব উন্নতির জন্য শুকরিয়া জ্ঞাপন করতে হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন—“তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দিব। একসময় আমাদের চাওয়া ছিল একটি স্বাস্থ্যসম্মত টয়লেট,এখন আমাদের দায়িত্ব সেটিকে পরিচ্ছন্ন রাখা।আলহামদুলিল্লাহ, আমরা অনেক দূর এগিয়েছি। এই নীরব উন্নয়নকে যত্নে রক্ষা করাই হোক আমাদের পরবর্তী অঙ্গীকার। আপনাদের দেখা সবচেয়ে ভালো কিংবা খারাপ টয়লেটের অভিজ্ঞতা কী? মন্তব্যে জানাতে পারেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত