রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন আমি সকলের কাছে কৃতজ্ঞ

আমি সকলের কাছে কৃতজ্ঞ

ঈদে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৭১ সিনেমা হলে মুক্তি পেয়েছে হাফ ডজন সিনেমা। এর মধ্যে আছে জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন ৩’। ইতিমধ্যেই এই সিনেমার ‘কন্যা’ গানটি শ্রোতামহলে বেশ আলোড়ন তুলেছে। অবশেষে গানটি প্রবেশ করল কোটির ক্লাবে।

গত ১৭ মার্চ জাজ মাল্টিমিডিয়ার চ্যানেলে প্রকাশ হয় ‘কন্যা’। আজ বৃহস্পতিবার পর্যন্ত গানটির ভিউ ছাড়িয়ে যায় এক কোটি ৫ লাখের ওপরে। আর এদিন দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ‘জ্বীন ৩’র অভিনেত্রী নুসরাত ফারিয়া।

এক ফেসবুক পোস্টে নায়িকা লিখেছেন, ‘কোটির ঘরে “কন্যা”। এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।’

উৎসবের আমেজ তৈরি করা গানটি প্রকাশিত হওয়ার পর জীবন্ত কিংবদন্তি রুনা লায়লাসহ শোবিজের অনেক তারকাই শেয়ার করেছেন, দিয়েছেন বাহবা। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমেও গানটি নিয়ে প্রচুর রিল-শর্টস-টিকটক হচ্ছে।

‘কন্যা’ গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীত ইমরানের। গানের দৃশ্যে নুসরাত ফারিয়ার সঙ্গে পর্দা ভাগ করেছেন অভিনেতা আব্দুন নূর সজল।

খুঁজুন