রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন রাঁচির একটি আদালত। জালিয়াতি ও চেক প্রতারণার মামলায় তাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় বলে খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

আমিশা প্যাটেলের সঙ্গে তার ব্যবসায়িক সহযোগী ক্রুনালের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আমিশা প্যাটেলের বিরুদ্ধে এই প্রতারণার মামলা করেছিলেন রাঁচির বাসিন্দা প্রযোজক অজয় কুমার সিং। তার অভিযোগ, আমিশা তাকে ‘দেশি ম্যাজিক’ নামের একটি ছবির জন্য অর্থ বিনিয়োগ করতে বলেন। তিনি ছবিটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাংক অ্যাকাউন্টে আড়াই কোটি রুপি স্থানান্তর করেছিলেন। ২০১৩ সালে ছবিটির শুটিং শুরু হলেও এখনো তা শেষ হয়নি।

প্রযোজক অজয় কুমার সিং মামলার অভিযোগে উল্লেখ করেন, আমিশা ও তার ব্যবসায়িক অংশীদার আশ্বাস দিয়েছিলেন- ছবিটি শেষ হওয়ার পরে সুদের সঙ্গে তিনি (অজয়) আসল ফেরত পাবেন। ২০১৮ সালের অক্টোবরে অজয়কে আড়াই কোটি ও ৫০ লাখ রুপির ২টি চেক দিয়েছিলেন আমিশা। কিন্তু চেকটি বাউন্স করে। এরপরই আমিশা ও ক্রুনালের বিরুদ্ধে মামলা করা হয়। জানা গেছে, এই মামলায় সমন পাঠানো সত্ত্বেও আমিশা কিংবা তাঁর আইনজীবী কেউই আদালতে উপস্থিত হননি।

তবে গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমিশার কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলাটির পরবর্তী শুনানির দিন আগামী ১৫ এপ্রিল ধার্য করা হয়েছে।

খুঁজুন