বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা
খেলাধুলা আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাহবুবুল আলম রিপন :

ঢাকার ধামরাইয়ে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা (২০২৩) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ধামরাই উপজেলা নির্বাহি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা (২০) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ এনামুল হক আইয়ুব,ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিন আশরাফী,ধামরাই উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ জামিল হোসেন, কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন