শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভূমিকম্পে বেঁচে ফেরা রামোস খেললেন হাইতির জার্সিতে, দেখেন আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন • ৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক • নোয়াখালীতে বিছানার নিচ থেকে পাইপগান ও পিলেট উদ্ধার, গ্রেপ্তার ১ • এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি • ‘শত্রু আছে বলেই বন্ধু বেশি’: সাংস্কৃতিক ব্যক্তিদের স্মৃতিতে খালিদী • প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায় • ভারতের আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি • এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে • চকবাজারের গুদামের আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে • ঢাকায় বসছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর
দেশের খবর আন্তঃনগর ট্রেন ১০ চাকা লাইনচ্যুত

আন্তঃনগর ট্রেন ১০ চাকা লাইনচ্যুত

নিজস্ব প্রতিনিধিঃ 

গতকাল সকাল ১০টায় লালমনি এক্সপ্রেস ট্রেনের ২ বগির ১০ চাকা লাইনচ্যুত হওয়ায় সারাদেশের সাথে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।  

ঢাকা যাওয়ার জন্য লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট রেল  স্টেশনে প্লেসমেন্ট করার সময় মোগলহাট পয়েন্টে গেলে এসময় শোভন বগির ৮ চাকা ও চেয়ার কোচ বগির ২ চাকা সহ মোট ১০ চাকা লাইনচ্যুত হয়।  

পরে ঘটনাস্থলে রেলের ডিসিও আব্দুল আল মামুন,স্টেশন মাস্টার সহ একাধিক কর্মকর্তাগণ পরিদর্শনে আসেন। এবং ট্রেনটি কেন,কিকারণে লাইনচ্যুত হয়েছে তা তদন্ত করার আগেনট্রেনটি উদ্ধারের কাজ শুরু করার কথা জানান।। তবে এ সংবাদ লেখা পর্যন্ত ট্রেনটি উদ্ধারের জন্য তেমন কোন পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। উক্ত ট্রেন লাইনচ্যুত হওয়ায় এখন পর্যন্ত লালমনিরহাট থেকে কোন ট্রেন স্টেশন ছাড়েনি।  

রেলের অপর একটি সূত্র জানানয় ট্রেনটও উদ্ধার করতে প্রায় ৫  ঘন্টা সময় লাগতে পাড়ে।

খুঁজুন