রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেন পোলার্ড

আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেন পোলার্ড

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার কাইরন পোলার্ড। মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় তিনি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

ওয়েস্ট ইন্ডিজের ৩৫ বছর বয়সি এ তারকার ২০০৭ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়। তিনি ১২৩ ওয়ানডে ও ১০১টি টি-২০ খেলেছেন। ২০১২ সালের টি-২০ বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন মিডল ও লোয়ার মিডল অর্ডারে দানবীয় ব্যাটিং করতে পারা এ অলরাউন্ডার।

অবসরের ঘোষণা দিয়ে পোলার্ড বলেন, অনেক ভাবনা-চিন্তা করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। যখন বয়স ছিল ১০ বছর তখন থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার স্বপ্ন ছিল। ১৫ বছর দলের প্রতিনিধিত্ব করতে পারায় আমি গর্বিত।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও টি-২০ এ ফেরিওয়ালাকে দেখা যাবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগে। বর্তমানে তিনি আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছেন। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের টি-২০ লিগ সিপিএলও খেলে যাবেন তিনি।

তিনি জাতীয় দলের হয়ে ১২৩ ম্যাচে রান করেছেন দুই হাজার ৭০৬ এবং উইকেট পেয়েছেন ৫৫টি। টি-২০ তিনি রান করেছেন এক হাজার ৫৬৯ রান এবং উইকেট পেয়েছেন ৪২টি।

খুঁজুন