মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিমার মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ
রাজনীতি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধই থাকবে

আওয়ামী লীগের কার্যক্রম বন্ধই থাকবে

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে; বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে, তারা কাজ করবে, করছেও।’ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতি কর্মসূচি পালনের চেষ্টার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে।তবে এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না।

রাজনীতি ও গণতন্ত্রের স্বাভাবিক গতিতেই এগিয়ে যাবে বলে উল্লেখ করে তিনি বলেন, আমি মনে করি রাজনীতিকে চলতে দিন (লেট পলিটিকস মুভ ইন ইটস ওন ওয়ে), গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে চলতে দিন। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতি বা গণতন্ত্রের পথ বন্ধ করে দেওয়া ঠিক নয়। এদের কাজ করতে দেওয়া উচিত।

মির্জা ফখরুল বলেন, যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে; তাই তা বন্ধ আছে এবং বন্ধই থাকবে। বাকি রাজনৈতিক দলগুলো যারা আছে, তারা কাজ করবে এবং করছেও।

বিএনপি মহাসচিববলেন, জনগণ আওয়ামী লীগকে আর চায় না । এটা তারা বুঝতে পারছে না বা মানতে পারছে না। আওয়ামী লীগ তাই কিছু কিছু কাজ করার চেষ্টা করবেই। তারা সেটা করছেও। কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। কারণ, দেশের জনগণ তাদের একদম প্রত্যাখ্যান করে দিয়েছে।

খুঁজুন