রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা আপনারা সেবা দেন, আমি আপনাদের সব দেব

আপনারা সেবা দেন, আমি আপনাদের সব দেব

চিকিৎসকদের তাদের সর্বোচ্চটা দিয়ে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সেবা দেন, আমি আপনাদের সব দেব।

মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সোসাইটি অব নিউরোলজিস্ট আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। এজন্য প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা নিশ্চিত করতে হলে চিকিৎসকদের গ্রামে যেতে হবে। একইসঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চিকিৎসকরা মানুষকে সেবা দিতে কাজ করবে, আমরাও তাদের সবকিছু দেব।

সামন্ত লাল সেন চিকিৎসকদের ঢাকার বাইরে গিয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দেওয়ার আহ্বান জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা তার বক্তব্যে বলেন, দেশে ভালো ক্লিনিশিয়ান থাকলেও ভালো শিক্ষকের অভাব রয়েছে। সেজন্য সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

সোসাইটি অব নিউরোলজিস্ট আয়োজিত কনফারেন্সে অন্যদের মধ্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম, সংগঠনের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি অধ্যাপক মো. বদরুল আলম উপস্থিত ছিলেন।

খুঁজুন