রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা আর্জেন্টিনাকে নিয়েই যত কৌতুহল

আর্জেন্টিনাকে নিয়েই যত কৌতুহল

বিশ্বকাপে নকআউট পর্বের শুরুতেই একের পর এক অঘটন ঘটছে। একই দিনেই বাদ পড়েছে জার্মানি ও নেদারল্যান্ডসের মতো দুই শক্তিশালী দল। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও হারের শঙ্কায় পড়েছিল। জাপানের সঙ্গে লম্বা সময় পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।

এসব ম্যাচ দেখার পর লিওনেল স্কালোনিও চাইবেন একাদশে কোনো কমতি না রাখতে। সেরা ৩২-এ আর্জেন্টিনা খেলবে নবাগত কেপ ভার্দের বিপক্ষে। শক্তির বিচারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চেয়ে পিছিয়ে থাকলেও বিশ্বকাপে দারুণ ছন্দেই আছে আফ্রিকার দলটি। গ্রুপপর্বের কোনো ম্যাচ হারেনি তারা। পয়েন্ট ভাগ করেছে স্পেন, উরুগুয়ের মতো সাবেক চ্যাম্পিয়নদের সঙ্গে। এমন চমক দেখানো দলটির বিপক্ষে আর্জেন্টিনা কেমন একাদশ নিয়ে মাঠ নামে সেটা নিয়ে এখন ভক্তদের যত কৌতুহল।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ সামনে রেখে এরই মধ্যে অনুশীলনে ফিরেছে আর্জেন্টিনার ফুটবলাররা। তবে তিনটি পজিশন নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন স্কালোনি। প্রতিবেদনে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সবচেয়ে বড় অনিশ্চয়তা রক্ষণভাগে, বিশেষ করে সেন্ট্রাল ডিফেন্সে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট পান ক্রিস্তিয়ান রোমেরো। এর আগেও একই হাঁটুতে চোট ছিল তাঁর। তাই জর্ডানের বিপক্ষে তাঁকে মাঠে নামানো হয়নি। যদিও চিকিৎসকদের মতে, রোমেরোর চোট গুরুতর নয়। হাঁটুর ফোলা কমলেও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন এই ডিফেন্ডার। অনুশীলনে রোমেরোর অবস্থা পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ।

প্রতিবেদনে বলা হয়েছে, চোটের পর প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে পূর্ণ অনুশীলন করেছেন রোমেরো। তবু শেষ পর্যন্ত তাকে নিয়ে ঝুঁকি না নেওয়া হলে, লিসান্দ্রো মার্তিনেসের সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে দেখা যেতে পারে জর্ডানের বিপক্ষে অধিনায়কত্ব করা নিকোলাস ওতামেন্দিকে।

স্কালোনির দ্বিতীয় ধোঁয়াশা আক্রমণভাগে। কেপ ভার্দের বিপক্ষে লিওনেল মেসির শুরুর একাদশে ফেরা একরকম নিশ্চিত। তবে তার সঙ্গে আক্রমণে কে থাকবেন, সেটাই বড় প্রশ্ন। শুরুতে পরিকল্পনা ছিল হুলিয়ান আলভারেসকে মূল স্ট্রাইকার হিসেবে রাখার। কিন্তু গোড়ালির চোট থেকে ফিরলেও এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন এই ফরোয়ার্ড।

জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন লাউতারো মার্তিনেস। ফলে স্কালোনি এখন সিদ্ধান্তহীনতায়—ফিটনেসে পিছিয়ে থাকা আলভারেস নাকি ফর্মে থাকা লাউতারো, কে মেসির সঙ্গে আক্রমণে জুটি গড়বেন।

স্কালোনির সামনে তুলনামূলকভাবে কম জটিল প্রশ্নটি লেফটব্যাক পজিশন নিয়ে। নিকোলাস তালিয়াফিকো প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে ফাকুন্দো মেদিনা দায়িত্ব সামলে প্রশংসা কুড়িয়েছেন। তবে জর্ডানের বিপক্ষে মাঠে ফিরেছেন তালিয়াফিকো। তাই সব ঠিক থাকলে কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে ফিরবেন তিনিই।

খুঁজুন