বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর
খেলাধুলা আর্জেন্টিনার বিপক্ষে স্থগিত হওয়া ম্যাচ খেলবে না ব্রাজিল

আর্জেন্টিনার বিপক্ষে স্থগিত হওয়া ম্যাচ খেলবে না ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি আর খেলতে চায় না বলে জানিয়ে দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় দলের কোচ তিতে ও সমন্বয়কারী জুনিনহো পলিস্তার অনুরোধে সিবিএফ সভাপতি এডনালডো রডরিগুয়েজ ম্যাচটি বাতিলের আবেদন জানিয়েছে।’

গত বছর সেপ্টেম্বরে ম্যাচটি নির্ধারিত সময় অনুযায়ী মাঠে গড়িয়েছিল। কিন্তু সফরকারী আর্জেন্টাইন চার খেলোয়াড় কোভিড-১৯ আইন ভঙ্গ করায় সাও পাওলোর ম্যাচটি সাত মিনিটের মধ্যে স্থগিত হয়ে যায়। ঐ সময় ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে প্রবেশ করে আর্জেন্টাইন ঐ চার খেলোয়াড়কে মাঠ থেকে বের করে আনে।

খুঁজুন