বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেছেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র রাঙ্গামাটিতে স্কাউটস’র জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেস চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর হাম আক্রান্ত সন্দেহে আরও ৭ জনের মৃত্যু সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ
খেলাধুলা আর্জেন্টিনার জন্য বড় সুখবর

আর্জেন্টিনার জন্য বড় সুখবর

বিশ্বকাপে বড় স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। আঙুলের চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে অনুশীলনে ফিরেছেন দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এর ফলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকেই মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা।

এন্টারটেইনমেন্ট অ্যান্ড স্পোর্টস প্রোগ্রামিং নেটওয়ার্কের (ইএসপিএন) এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

কয়েক দিন ধরেই তার আঙুলের চোট নিয়ে আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ ছিল। তবে সাম্প্রতিক মেডিক্যাল পরীক্ষার পর সেই শঙ্কা আর নেই। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ ফিট ঘোষণা করেছেন এবং ম্যাচ খেলার জন্য সবুজ সংকেত দিয়েছেন দলীয় মেডিক্যাল টিম।

জানা গেছে, অ্যাস্টন ভিলার এই তারকা গোলরক্ষক গত ২০ মে উয়েফা ইউরোপা লিগ ফাইনালে ফেইবুর্গের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় ডান হাতের অনামিকা আঙুলে চোট পান। পরীক্ষায় সেখানে হাড়ে ফাটল ধরা পড়ে। প্রাথমিক পুনর্বাসন পর্যায়ে মার্তিনেজকে আঙুলে স্প্লিন্ট ব্যবহার করতে হয়েছে এবং তিনি এক হাতেই অনুশীলন চালিয়ে গেছেন। তবে গতকাল বৃহস্পতিবার তিনি দুই গ্লাভস পরে পূর্ণমাত্রার গোলকিপিং অনুশীলনে অংশ নেন, যা তার সুস্থতার পথে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

চোটের কারণে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। তবে আগামী ১৬ জুন কানসাস সিটিতে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা প্রবল। ক্লাব ফুটবলেও দারুণ একটি মৌসুম কাটিয়েছেন মার্তিনেজ। তার দুর্দান্ত পারফরম্যান্সে অ্যাস্টন ভিলা প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান অর্জন করে। পাশাপাশি তিনি ইউরোপা লিগের ‘টিম অব দ্য সিজন’-এও জায়গা করে নেন।

জাতীয় দলের হয়ে মার্তিনেজের সাফল্যও ঈর্ষণীয়। ২০২২ সালে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্যতম নায়ক ছিলেন তিনি এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের স্বীকৃতি পান। এ ছাড়া ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ে রুত্বগুপূর্ণ ভূমিকা রেখে জয় করেন ‘গোল্ডেন গ্লাভস’ পুরস্কারও।

বিশ্বকাপ শুরুর ঠিক আগে তার সুস্থ হয়ে ওঠা লিওনেল স্কালোনির দলের জন্য বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। আর্জেন্টিনা এখন গোলবারে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়কে নিয়ে নতুন করে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।

খুঁজুন