বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর • গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আগুন, চেয়ারম্যান প্রার্থী রুমনের সহমর্মিতা
খেলাধুলা আর্জেন্টিনার পথ সহজ করে সেমিতে ব্রাজিল

আর্জেন্টিনার পথ সহজ করে সেমিতে ব্রাজিল

চলতি কোপা আমেরিকা কাপে ভেনিজুয়েলাকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। নারী কোপা আমেরিকার ইতিহাসের সবচেয়ে সফল দল হচ্ছে ব্রাজিল। সেই অপ্রতিরোধ্য যাত্রাটা ভেনিজুয়েলার বিপক্ষেও ধরে রাখল দলটি। ৪-০ গোলের জয়ে সেমিফাইনালে চলে গেছে অনেকটাই। 

ব্রাজিলের এই জয়ের ফলে উপকার হয়েছে আর্জেন্টিনারও। এ ম্যাচের আগে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ভেনিজুয়েলা এ বিশাল হারের ফলে নেমে গেছে তালিকার তিনে। আর তিনে থাকা আর্জেন্টিনা উঠে এসেছে দুইয়ে। ফলে সেমিফাইনাল খেলার সম্ভাবনা আরও বাড়ল ইয়ামিলা রদ্রিগেজদের।

এর আগে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। এর পর উরুগুয়েকে ৩-০ গোলে হারান দেবিনহারা। নিজেদের প্রথম দুই ম্যাচে জয় ছিল ভেনিজুয়েলারও। উরুগুয়ে আর পেরুর বিপক্ষে যথাক্রমে ১-০ আর ২-০ গোলে জয় পেয়েছিল দলটি।

ফলে ৬ পয়েন্ট পেলেও ব্রাজিল শ্রেয়তর গোল ব্যবধান নিয়ে ছিল ‘বি’ গ্রুপের শীর্ষে। তৃতীয় ম্যাচে দুদলের সামনেই সুযোগ ছিল সেমিফাইনাল নিশ্চিত করার। সে সুযোগটা কাজে লাগিয়েছে কোপা আমেরিকার সফলতম দল ব্রাজিল।

মার্তার উত্তরসূরিরা সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে মুখোমুখি হয় ভেনিজুয়েলার। ২২ মিনিটে বিয়াত্রিজ জেনেরাতোর গোলে এগিয়ে যায়। এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি সেলেসাওদের।

১ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া দেবিনহারা বিরতির একটু পরই ব্যবধান দ্বিগুণ করেন। ৫১ মিনিটে গোলটি করেন অ্যারি বোর্জেস। আগের দুই ম্যাচে দুই গোল করা দেবিনহা এর পর সাত মিনিটের ব্যবধানে করেন দুই গোল। ৫৮ মিনিটে ব্যক্তিগত প্রথম গোল আর দলীয় তৃতীয় গোলটি করেন। এর পর ৬৫ মিনিটে তার পা থেকেই আসে ব্রাজিলের চতুর্থ গোলটি। ফলে ৪-০ ব্যবধানে জিতেই ম্যাচ শেষ করে ব্রাজিল। দলটির সেমিফাইনালও নিশ্চিত হয়ে গেল

খুঁজুন