বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
স্বাস্থ্য ও চিকিৎসা আরো ৩০ লাখ ডোজ টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র

আরো ৩০ লাখ ডোজ টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ এর আরো ৩০ লাখ ডোজ টিকা অনুদান দিয়েছে। গতকাল শুক্রবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ফাইজারের তৈরি টিকার এই চালানে রয়েছে নতুন ধরনের পুরোপুরি প্রস্তুত করা টিকা। এই টিকাগুলো বাহুতে প্রয়োগের আগে কোনো মিশ্রণের প্রয়োজনের নেই। এমনকি শীতল-সরবরাহ-ব্যবস্থা ন্যূনতম হলেও নতুন এই টিকাটি দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যেতে পারে।

যুক্তরাষ্ট্র দূতাবাস আরো জানায়, নতুন শুরু হওয়া বুস্টার কার্যক্রমে সহায়তা দিতে নতুন এই টিকাগুলো একেবারে সঠিক সময়ে এসে পৌঁছেছে। আরো ৩০ লাখ ডোজ কোভিড টিকা আসার ফলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কোভিড টিকা অনুদান ৬ কোটি ৪০ লাখ ডোজ ছাড়িয়েছে। এই সংখ্যা আগামীতে আরো বাড়বে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, কোভিড মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করছে। টিকাবিষয়ক আন্তর্জাতিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশে টিকা পাঠাচ্ছে।

টিকা অনুদানের পাশাপাশি জাতীয় পর্যায়ে কোভিড-১৯ টিকা কার্যক্রমে সহায়তা দিতেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। গত ফেব্রুয়ারি নাগাদ যুক্তরাষ্ট্র সাত হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মীকে যথাযথ টিকাদান ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া শীতলীকৃত মজুদ ও পরিবহন ব্যবস্থা গ্রহণে সহায়তা এবং শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে টিকাদানের লক্ষ্যভিত্তিক কার্যক্রম পরিচালনায়ও যুক্তরাষ্ট্র সহায়তা করেছে।

খুঁজুন