রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা আরো দুই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ

আরো দুই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ

দেশে চিকিৎসকের ঘাটতি পূরণে আরো দুই হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে দেশের মানুষকে ভালো কিছু দিতে। এখন ১০ হাজার এমবিবিএস চিকিৎসকের ঘাটতি রয়েছে। বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান, এটির নিয়োগ ইতিহাসের সবচেয়ে কম সময়ে সম্পন্ন হবে। অক্টোবরের মধ্যে তাদের নিয়োগ সম্পন্ন হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরো দুই হাজার চিকিৎসক নেওয়ার জন্য সুপারিশ পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে চিকিৎসক ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পূরণ হবে তিন হাজার নিয়োগের মাধ্যমে।

অধ্যাপক ডা. আবু জাফর বলেন, মেডিকেলের শিক্ষক ঘাটতির সমস্যা সমাধানে সুপার নিউমারিতে সাত হাজার পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে প্রায় দুই হাজার চিকিৎসককে পদোন্নতি দেয়া হয়েছে। বাকিদেরও শিগগিরই পদোন্নতি দেওয়া হবে।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণ করার পর বুঝেছি, সরকারের যে সীমাবদ্ধতার রয়েছে, তাতে কোনোভাবেই মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব নয়। সব অংশগ্রহণ প্রয়োজন। সরকার চেষ্টা করে যাচ্ছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমানসহ প্রমুখ।

খুঁজুন