বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এশিয়ান গেমস আয়োজকদের শঙ্কা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা : কৃষিমন্ত্রী প্রিমিয়ার লিগে জাপানি খেলোয়াড়ের রেকর্ড দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী মানিকগঞ্জের বিউটি টোব্যাকো কারখানা সিলগালা প্রধানমন্ত্রী মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন : মীর শাহে আলম প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
খেলাধুলা আসন্ন বিপিএলে বরিশালের হয়ে খেলবেন তামিম

আসন্ন বিপিএলে বরিশালের হয়ে খেলবেন তামিম

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ফরচুন বরিশালে খেলবেন তামিম ইকবাল। আইকন ক্রিকেটার হিসেবে এই ওপেনারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।  এ তথ্য নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান।

তিনি বলেন, 'আজকে চুক্তি স্বাক্ষর হয়েছে। ইনশাআল্লাহ, আগামী বিপিএলে সে (তামিম) আমাদের দলে খেলবে। আইকন ক্রিকেটার হিসেবে ১ বছরের চুক্তিতে তাকে দলে নিয়েছি আমরা। তবে অধিনায়কত্ব করবে কিনা সেটা এখনই আমরা বলতে পারছি না।'

বিপিএলে সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের আইকন এবং অধিনায়ক হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। তার নেতৃত্বে ২০২২ বিপিএলের ফাইনালেও খেলেছিল দলটি। যদিও শেষ পর্যন্ত তারা শিরোপা জিততে পারেনি। এছাড়া সবশেষ ২০২৩ মৌসুমে প্লে-অফেও জায়গা করে নিয়েছিল বরিশাল। তবে শেষ চারে পরাজিত হয়ে বাদ পড়ায় সাকিবের একাগ্রতা নিয়ে প্রশ্ন তোলে ফ্র্যাঞ্চাইজিটি। যে কারণে বিষয়টি ইতিবাচকভাবে নেননি এ বিশ্বসেরা অলরাউন্ডার।

সেই ধারাবাহিকতায় তিনি আগামী মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির জার্সি গায়ে না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। গত কয়েকদিন আগেই সাকিব যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে। ফলে সেই জায়গায় এবার দেশের ক্রিকেটের আরেক তারকা তামিমকে নিয়েছে বরিশাল। 

আগামী বছরের (২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি) পরবর্তী বিপিএল আসর মাঠে গড়ানোর কথা ছিল। তবে জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে আসরটি। 

খুঁজুন