বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
খেলাধুলা আশরাফুলের বিয়ের প্রস্তাবে হাসলেন পরীমণি

আশরাফুলের বিয়ের প্রস্তাবে হাসলেন পরীমণি

বিনোদন ডেস্ক : প্রতি বছরই ঈদকে ঘিরে তারকাদের আড্ডার আয়োজন করা হয় বিভিন্ন টিভি চ্যানেলে। যেখানে ভক্তদের সঙ্গে নিজেদের ঈদ ভাবনা, মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার সুযোগ পান তারকারা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের ঈদ আড্ডায় হাজির হন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি, চিত্রনায়ক রোশান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

অভিনেতা সাজু খাদেমের সঞ্চালনায় অনুষ্ঠানে নানা খুনসুটিতে মেতে উঠে তারকারা। যেখানে তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও মজার অভিজ্ঞতা জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে আশরাফুলের কাছে জানতে চাওয়া হয়, তিনি কখনো মেয়েদের প্রেমের প্রস্তাব দিয়েছেন কি না? এর জবাবে সাবেক এই ক্রিকেটার জানান, কখনো মেয়েদের প্রেমের প্রস্তাব দেননি, তবে যাকে পছন্দ হয়েছিল তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

তবে সেই নারী আর কেউ নয়, আশরাফুলেরই বর্তমান স্ত্রী। যাকে প্রথম দেখাতেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

এরপর সঞ্চালক সাজু খাদেম আশরাফুলকে অনুরোধ করেন পরীমণিকে প্রেমের প্রস্তাব জানানোর জন্য। জাতীয় দলের সাবেক এই অধিনায়কও রাজি হয়ে যান।

অনুষ্ঠানের ভিডিওর ওই অংশতে দেখা যায়, মঞ্চে হেঁটে আসছেন পরীমণি। এসময় আশরাফুল তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করছেন, ‘ভালো আছেন?’ জবাবে পরী জানান, ‘হ্যাঁ ভালো আছি’।

এরপর আশরাফুল বলেন, ‘আপনি কি সিঙ্গেল? কারণ আমার বাসা থেকে বিয়ের চিন্তা করছে। আপনাকে দেখে আমার ভালো লেগেছে। আপনি সিঙ্গেল হলে হয়তো আমার বাসা থেকে প্রস্তাব পাঠাবে।’

আশরাফুলের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে চুপ করে থাকেন পরী। এরপরই হেসে ফেলেন সকলে মিলে। এই ক্রিকেটারও তারপর জানান, তার স্ত্রীকেও ঠিক এভাবেই প্রস্তাব দিয়েছিলেন তিনি।

আশরাফুল-পরীমণির এই খুনসুটি ভক্তরাও বেশ উপভোগ করেছেন। ক্রিকেটার ও অভিনেত্রীর এক মঞ্চে অভিনয় বেশ প্রশংসাও কুড়িয়েছে।

খুঁজুন