সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর আশুলিয়ায় ৫শ' বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়ায় ৫শ' বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়ায় প্রায় ৫শ বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন ডিসট্রিবিউশন কোম্পানি। এসময় জব্দ করা হয়েছে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহার করা পাইপ ও রাইজার।

মঙ্গলবার বিকাল পর্যন্ত আশুলিয়ার ধনাইদ,গোরাট ও ইউসুফ মার্কেট এলাকায় এই উচ্ছেদ অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানায়, মূল লাইন থেকে অবৈধভাবে নিম্নমানের পাইপ ব্যবহার করে একটি চক্র বিভিন্ন বাসাবাড়িতে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সংযোগ দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় প্রায় দুই কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয় অবৈধ সংযোগ নিতে ব্যবহার করা পাইপ ও রাইজার। এছাড়া প্রায় ৫শ বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

খুঁজুন