রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু

আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু

অক্টোবরের শেষ দিকেও আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। রোগীর চাপে নাকাল রাজধানীর হাসপাতালগুলো। বেশিরভাগ রোগীরই প্রথম তিন-চারদিন তীব্র জ্বর থাকছে। সাথে বমি, পাতলা পায়খানা। জ্বর কমতে শুরু করলেই বাড়তে থাকে জটিলতা। এই সময়ে জ্বর এলেই ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দিলেন চিকিৎসকরা

কারো বয়স মাত্র তিন মাস। কারো বা ৫/৬ বছর। অবুঝ এই শিশুরাও লড়ছে ভয়াল ডেঙ্গুর সাথে

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঢাকা শিশু হাসপাতালে ৭০ জন ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি ছিল। অভিভাবকরা জানান, অসুস্থতার শুরুতে প্রচন্ড জ্বরের সাথে বমি ছিল। অনেকের পাতলা পায়খানাও ছিল। জ্বর কমার সময় আবার পেটে পানি জমা, বুক ব্যাথার মতো জটিলতা দেখা দেয়।

শিশু থেকে বয়স্ক। ডেঙ্গুর ধরণ একই। তিতুমীর কলেজের অনার্স পড়ুয়া হাসানও ডেঙ্গুতে ভুগেছে সপ্তাহখানেক।প্লাটিলেট নেমেছিলো ২১ হাজারে। চিকৎসকরা জানালেন, বেশিরভাগ রোগীই সময়মতো হাসপাতালে আসছেন না। সাধারণ জ্বর নাকি ডেঙ্গু এটা বুঝতেই রোগীর অবস্থা খারাপ পর্যায়ে চলে যাচ্ছে।

রাজধানীর হাসপাতালগুলোতে এখন দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী আছে। চাপ সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা। তবে মাসের শেষ নাগাদ ডেঙ্গু পরিস্থিতি উন্নতি হওয়ার আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে ব্যাক্তি সচেনতার পাশাপাশি সিটি কর্পোরেশনের আরো কার্যকর পদক্ষেপ চায় স্বাস্থ্য অধিদপ্তর। 

খুঁজুন