রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি আওয়ামী লীগ অবৈধ সরকার.....রিজভী

আওয়ামী লীগ অবৈধ সরকার.....রিজভী

বুলবুল আহমেদ সোহেল ঃ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  বলেছেন, আওয়ামী লীগ অবৈধ সরকার বলেই টিকে থাকার জন্য বন্দুক ব্যবহার করে। বিএনপি মিছিল করলেই গুলি করা হয়। শেখ হাসিনা যা বলে তার উল্টো হয়। বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের নিহত হওয়ার ঘটনা এবং জ্বালানি তেলসহ বিদ্যুৎ লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও নিত্য প্রয়োজনী পন্যের দাম বাড়ানোর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা  বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী গণভবনে আমন্ত্রন জানায় এবং তাদের মন্ত্রীরা বিএনপির কর্মসূচিতে বাধা দেয়া হবে না বলে জানায় কিন্তু বাস্তবে তার উল্টো ঘটে। শেখ হাসিনা যা বলেন তার উল্টো হয়। তারা মানুষের কথা বলার অধিকার, মিছিল করার অধিকার কেড়ে নিয়েছে । তারা গুলি চালাতে দিধাবোধ করে না। গত দেড়মাসে কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। 

প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, নারায়ণগঞ্জের যে শাওনকে হত্যা করা হয়েছে তা ছবিতে দেখা গেছে। পুলিশের একজন কর্মকর্তার চাইনিজ রাইফেলের গুলিতে মারা গেছে। কিন্ত পুলিশ ভিন্ন কথা বলছে বরং বিএনপির লোকজনের নামে মামলা হয়েছে। পুলিশকে বলবো সরকারের লেজুর বৃত্তি করে কোন লাভ নেই। 

রিজভী বলেন, শেখ হাসিনার একটা আয়না ঘর আছে। সে আয়না ঘর সাজের জন্য নয়। সেখানে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যতিন করা হয়। শেখ হাসিনার আয়না ঘর এখন আতঙ্কের নাম। 

খুঁজুন