সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা সংসদকে আরও কার্যকর ও সংলাপের কেন্দ্রবিন্দু করার তাগিদ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট নজরুল স্মরণে নিয়মিত সাংস্কৃতিক আয়োজন করবে ডিএনসিসি বাজারদর ও সরবরাহের আগাম তথ্য পেতে এআইভিত্তিক গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় আইপিইউ’র কারিগরি শিক্ষার ল্যাব আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী চীন সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও সফল বললেন মাহদী আমিন
রাজনীতি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সহকারী বিপ্লব বড়ুয়া, তার স্ত্রী সোমা বড়ুয়া, ভাই বিদ্যুৎ বড়ুয়া এবং তার স্ত্রী অগ্নি বড়ুয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, বিপ্লব বড়ুয়া, সোমা বড়ুয়া, বিদ্যুৎ বড়ুয়া এবং অগ্নি বড়ুয়ার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে নিজ নামে এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবে অর্থ লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। বিধায়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

খুঁজুন