সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট নজরুল স্মরণে নিয়মিত সাংস্কৃতিক আয়োজন করবে ডিএনসিসি বাজারদর ও সরবরাহের আগাম তথ্য পেতে এআইভিত্তিক গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় আইপিইউ’র কারিগরি শিক্ষার ল্যাব আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী চীন সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও সফল বললেন মাহদী আমিন শিপ রিসাইক্লিং দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ: শিল্পমন্ত্রী দেশের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে
আইন আদালত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : বাংলাফ্যাক্ট

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের খবরটি ভিত্তিহীন ও মিথ্যা।

সম্প্রতি ‘শেখ হাসিনার বিরুদ্ধে ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন’ শিরোনামে একটি তথ্য সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, শেখ হাসিনার বিরুদ্ধে ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের বিষয়টি সঠিক নয়। কোনো তথ্যপ্রমাণ ছাড়াই দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে এই দাবির পক্ষে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
 
তবে, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এর ওয়েবসাইটে গত ২২ ফেব্রুয়ারি ‘ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবৎ বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়াও, বিডিনিউজ২৪ডটকমের ওয়েবসাইটে গত ২২ ফেব্রুয়ারি ‘আওয়ামী লীগ সরকারের সময়কার সহস্রাধিক মামলা প্রত্যাহার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও এ বিষয়ে একই তথ্য জানা যায়। আলোচিত দাবিটি মিথ্যা বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

খুঁজুন