সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় আইপিইউ’র কারিগরি শিক্ষার ল্যাব আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী চীন সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও সফল বললেন মাহদী আমিন শিপ রিসাইক্লিং দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ: শিল্পমন্ত্রী দেশের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে নড়াইলে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারীগণের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান: বিভাগীয় কমিশনারের
জাতীয় নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর

নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশের পক্ষে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। আজ ঢাকাস্থ নরওয়ের দূতাবাসে খোলা শোকবইয়ে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। 

এ সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান শোকবইয়ে স্বাক্ষর করে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে নরওয়ের রাজপরিবার, সরকার এবং জনগণের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। নরওয়ের রাজা পঞ্চম হারাল্ড গত ২৮ আগস্ট ২০২৬ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপনের জন্য ঢাকাস্থ নরওয়ের দূতাবাস শোকবই স্বাক্ষরের ব্যবস্থা গ্রহণ করে।

খুঁজুন