রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি আওয়ামীলীগের প্রার্থী রিফা‌তের মনোনয়ন পত্র সংগ্রহ

আওয়ামীলীগের প্রার্থী রিফা‌তের মনোনয়ন পত্র সংগ্রহ

নিজস্ব প্রতি‌বেদক ,কু‌মিল্লা   

কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে  আজ সোমবার মনোনয়ন ফরম সংগ্রহ করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।এসময় কুমিল্লা মহানগর আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সাংঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন ভৌমিক,  কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আমিনুর ইসলাম টুটুল, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল, মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল হায়দার ।উপ‌স্থিত ছি‌লেন।                                            দুপু‌রে মহানগর আওয়ামীলী‌গের  ৫জন নেতা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আওয়ামীলী‌গের ম‌নোনীত প্রার্থী আরফানুল হক রিফা‌তের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

মঙ্গলবার ১৭ মে দুপুর ৩টায় মহানগর আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত তার মনোনয়ন পত্র জমা দিবেন বলে জানিয়েছেন নেতৃবৃন্দরা।

এপর্যন্ত কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে মোট ৬ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১ জন, বিএনপির স্বতন্ত্র্র প্রার্থী ২ জন, জাতীয় পার্টিও ১ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১ জন, নাগরিক ফোরাম সংগঠনের স্বতন্ত্র প্রার্থী ১ জন। মোট ১৫৩জন কাউন্সিলর প্রার্থী এবং ৩৯ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৯৮জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আগামী কাল ১৭ মে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। 

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১০৫‌টি ক‌ে‌ন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ১৭ মে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ মে। 

খুঁজুন