বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
রাজনীতি আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :


নওগাঁর মহাদেবপুরে ভীমপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  ২৩ জানুয়ারী সোমবার দুপুরে ভীমপুর ইউনিয়নের হাটচকগৌরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাসান আলী মন্ডল।

উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় সাংসদ-৪৮, নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের এমপি জননেতা আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাকিল আহম্মেদ বাদল, নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক জাভেদ জাহাজ্ঞীর সোহেল, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা,  জেলা আওয়ামীলীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, নওগাঁ জেলা পরিষদ সদস্য ও মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম নূরানী আলাল, মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহসান হাবীব ভোদন, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তরুন সমাজ সেবক সাঈদ হাসান তরফদার ( শাকিল), মহাদেবপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রাজু আহম্মেদ। অনুষ্ঠান পরিচালনা করেন, ভীমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসানুল ইসলাম স্বপন তরফদার। সম্মেলনের শেষ পর্বে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান কে সভাপতি ও আতাউর রহমানকে সাধারন সম্পাদক করে ভীমপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠনের ঘোষনা দেন। 

খুঁজুন