বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে টিকে রইলো আফগানিস্তান

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে টিকে রইলো আফগানিস্তান

টানা দুই ম্যাচ হারের পর আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পেল সফরকারী আফগানিস্তান। টপ-অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তান ২২ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রইলো আফগানিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচ ৫ ও ৭ উইকেটে জিতেছিল আইরিশরা।

শুক্রবার রাতে বেলফাস্টে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আয়ারল্যান্ড। ব্যাট হাতে দলকে ৬৮ বলে ৯০ রানের উড়ন্ত সূচনা এনে দেন আফগানিস্তানের দুই ওপেনার হজরতুল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ। জাজাই ৪০ বলে ৩৯ রান করেন। তবে ৩৫ বলে ৫৩ রানের মারমুখী ইনিংস খেলেন গুরবাজ। দলীয় ১০৯ রানের মধ্যে আফগানিস্তানের দুই ওপেনারের বিদায়ের পর ইনিংসের মাঝে ব্যাট হাতে ঝড় তুলেন ইব্রাহিম জাদরান ও নাজিবুল্লাহ জাদরান। তৃতীয় উইকেটে দুই জাদরান ২৬ বল খেলে ৪৮ রান যোগ করেন। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান করে আফগানিস্তান।

সিরিজ জয় নিশ্চিত করতে ১৯০ রানের টার্গেট পেয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু আফগানিস্তানের বোলারদের সামনে অসহায় ছিল আইরিশ টপ-অর্ডার। ৮৫ রানে ৭ ব্যাটার প্যাভিলিয়নে ফিরেন। এতে বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়ে আয়ারল্যান্ড। তবে অষ্টম উইকেটে দারুন লড়াই করে দলের হারের ব্যবধান কমান জিওর্জি ডকরেল ও অভিষেক ম্যাচ খেলতে নামা ফিওন হ্যান্ড। ৩৮ বল খেলে ৭৪ রান তুলেন তারা। এই জুটির কল্যাণে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৭ রান করে আয়ারল্যান্ড।

আগামী ১৫ আগস্ট বেলফাস্টেই হবে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি।


খুঁজুন