সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর বাগেরহাটের মোংলায় ব্র্যাকের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোংলায় ব্র্যাকের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ 

বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট মাইগ্রান্ট- ফ্রেন্ডলি টাউনস থ্রু লোকালি অ্যাডাপটেশন ইন বাংলাদেশ এর প্রকল্প পরিচিতি সভা বাগেরহাটের মোংলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।  ৫ ই সেপ্টেম্বর সকাল ১০ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মোঃ হাফিজ আল-আসাদের সভাপতিত্বে বিশ্বের প্রথম সারির বেসরকারী উন্নয়ন সংস্হা ব্র্যাক এর আয়োজনে অনুষ্ঠিত এই পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পরিবেশ,বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক। সন্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনাল এর পরিচালক ড. মোঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, মোংলাপোর্ট পৌর মেয়র শেখ আঃ রহমান, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। অন্যান্যের মধ্যে ইমামুল আজম শাহী, আবু সাদাত মনিরুজ্জামান এবং ব্র্যাক জেলা সমন্বয়কারী এস এম ইদ্রীস আলম উপস্থিত ছিলেন । সভায় বক্তারা এই প্রকল্প সফল বাস্তবায়নের মাধ্যমে জলবায়ূ, অভিবাসী, নারী, শিশু, যুব সম্প্রদায়, বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিক এমনকি জনসাধারনের জীবন-জীবিকা, বাসস্হান পরিবেশ, ও সর্বোপরি শহরের নগর ব্যবস্হাপনার উন্নয়ন সাধনের লক্ষ্যে ব্র্যাক অত্যন্ত সফলতার সাথে কাজ করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

খুঁজুন