রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা বাহরাইনকেও হারাল বাংলাদেশ

বাহরাইনকেও হারাল বাংলাদেশ

এশিয়ান কাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল বাছাইয়ে জিতেই চলেছে বাংলাদেশ। টানা চতুর্থ জয় পেয়েছে গেলাম রব্বানী ছোটনের দল।
তিমুর লেস্তে, ব্রুনাইয় ও শ্রীলঙ্কার পর শুক্রবার (২৮ নভেম্বর) বাহরাইনকে হারিয়েছেন ফয়সালরা। চতুর্থ ম্যাচে জয়ের ব্যবধান ছিল ২-১।

চীনের চোংকিংয়ে ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আজ রিফাত ২০ ও ২৮ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন। ৩৪ মিনিটে বাহরাইন গোল প্রায় পেয়ে যাচ্ছিল। তবে বাংলাদেশের গোলকিপার গোল হতে দেননি। এই অর্ধে আসেনি গোল।

বিরতির পর বাংলাদেশের দাপট চলতে থাকে। যদিও রিফাত আবারও চেষ্টা করে গোলমুখ উন্মুক্ত করতে পারেননি। তবে ৫৯ মিনিটে এল সেই মাহেন্দ্রক্ষণ। সাব্বিরের লম্বা থ্রো ইন এক ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, বল পেয়ে বায়েজিদের গোল করতে ভুল হয়নি।

৭২ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। ফয়সালের পাস থেকে মানিক দূরপাল্লার দারুণ এক শট থেকে বাহরাইনের গোলকিপারকে পরাস্ত করেন। ৮৫ মিনিটে বাহরাইন চেষ্টা করে এক গোল শোধ দেয়। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেননি। বাংলাদেশের গ্রুপে এখন শেষ ম্যাচে লড়বে চীনের বিপক্ষে।

খুঁজুন