আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি দাবি করেছেন যে, সীমান্ত নদী ইছামতির অপর পারে বাংলাদেশিরা ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে বসে আছেন। তিনি জানান, বিএসএফের স্পিডবোটে চড়ে নদী পরিদর্শনের সময় তিনি বাইনোকুলার দিয়ে এই দৃশ্য দেখেছেন। সুযোগ পেলেই তারা হু হু করে ভারতীয় সীমানায় ঢুকে পড়ার চেষ্টা করবেন বলে তিনি মন্তব্য করেন।
আনন্দবাজার পত্রিকার তথ্যানযায়ী, দীপাবলির দিনে হিঙ্গলগঞ্জের ইছামতি নদী ঘুরে দেখার পর ৭৪ বিএসএফ ব্যাটালিয়নের ক্যাম্পে সময় কাটান এই বিজেপি নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে হেঁটে তিনি সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে উৎসবের দিনটি অতিবাহিত করেন। এ সময় তিনি রাজ্যে কোনো অনুপ্রবেশকারীকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।
অনুপ্রবেশ রোধে রাজ্য পুলিশ ও বিএসএফের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে ডিজিপির নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্তরক্ষীদের মধ্যে চমৎকার সমন্বয় রয়েছে। বিগত সরকারের আমলে এমন সমন্বয়হীনতা থাকলেও এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বলে তিনি উল্লেখ করেন। এছাড়া ইছামতির তীরে বেড়া নির্মাণ সংক্রান্ত বিষয়েও বিএসএফের সঙ্গে তার আলোচনা হয়েছে।
এই পরিদর্শনের অংশ হিসেবে তিনি আগামী বছর থেকে 'সীমা মিত্র সম্মান' চালুর ঘোষণা দেন এবং হিঙ্গলগঞ্জ থানার কালীপূজার উদ্বোধন করেন। পূজা উদ্বোধন শেষে তিনি স্থানীয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকও সম্পন্ন করেন। সীমান্ত সুরক্ষা জোরদার করতে প্রশাসনের এই তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বাইনোকুলারে দেখলাম ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, ফাঁক পেলে ঢুকে পড়বে: শুভেন্দু অধিকারী
বাইনোকুলারে দেখলাম ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, ফাঁক পেলে ঢুকে পড়বে: শুভেন্দু অধিকারী
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি দাবি করেছেন যে, সীমান্ত নদী ইছামতির অপর পারে বাংলাদেশিরা ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে বসে আছেন। তিনি জানান, বিএসএফের স্পিডবোটে চড়ে নদী পরিদর্শনের সময় তিনি বাইনোকুলার দিয়ে এই দৃশ্য দেখেছেন। সুযোগ পেলেই তারা হু হু করে ভারতীয় সীমানায় ঢুকে পড়ার চেষ্টা করবেন বলে তিনি মন্তব্য করেন।আনন্দবাজার পত্রিকার তথ্যানযায়ী, দীপাবলির দিনে হিঙ্গলগঞ্জের ইছামতি নদী ঘুরে দেখার পর ৭৪ বিএসএফ ব্যাটালিয়নের
ক্যাম্পে সময় কাটান এই বিজেপি নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে হেঁটে তিনি সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে উৎসবের দিনটি অতিবাহিত করেন। এ সময় তিনি রাজ্যে কোনো অনুপ্রবেশকারীকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।অনুপ্রবেশ রোধে রাজ্য পুলিশ ও বিএসএফের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে ডিজিপির নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্তরক্ষীদের মধ্যে চমৎকার সমন্বয় রয়েছে। বিগত সরকারের আমলে এমন সমন্বয়হীনতা থাকলেও এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন
বলে তিনি উল্লেখ করেন। এছাড়া ইছামতির তীরে বেড়া নির্মাণ সংক্রান্ত বিষয়েও বিএসএফের সঙ্গে তার আলোচনা হয়েছে।এই পরিদর্শনের অংশ হিসেবে তিনি আগামী বছর থেকে 'সীমা মিত্র সম্মান' চালুর ঘোষণা দেন এবং হিঙ্গলগঞ্জ থানার কালীপূজার উদ্বোধন করেন। পূজা উদ্বোধন শেষে তিনি স্থানীয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকও সম্পন্ন করেন। সীমান্ত সুরক্ষা জোরদার করতে প্রশাসনের এই তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত