ব্রাইটন থেকে কার্লোস বালেবাকে দলে নিয়ে মিডফিল্ড আরও শক্তিশালী করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বালেবার জন্য ইউনাইটেড প্রায় ৭ কোটি পাউন্ড (৯ কোটি ৫০ লাখ ডলার) খরচ করেছে বলে জানা গেছে।
২২ বছর বয়সী এই খেলোয়াড় গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে রেড ডেভিলদের তৃতীয় মিডফিল্ডার। এর আগে বেলজিয়ামের ইউরি তিলেমান্স এবং ব্রাজিলের আন্দ্রে সান্তোস দলে যোগ দিয়েছেন।
ক্যামেরুনের এই আন্তর্জাতিক খেলোয়াড় পাঁচ বছরের চুক্তিতে সই করেছেন। চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে ইউনাইটেডের।
২০ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ইউনাইটেড এক বিবৃতিতে বলেছে, “ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে নিশ্চিত করছে যে কার্লোস বালেবা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার শর্তে ক্লাবে যোগ দিয়েছেন।”
বিবৃতিতে আরও বলা হয়, “বালেবা ইতোমধ্যেই প্রিমিয়ার লিগের অন্যতম প্রতিভাবান মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।”
দুই মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পর এক বছর আগে সাবেক লিলি মিডফিল্ডারকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল ইউনাইটেড। কিন্তু ব্রাইটনের চাওয়া প্রায় ১০ কোটি পাউন্ডের দাম শুনে তারা পিছিয়ে যায়।
এরপর নানা জল্পনার মধ্যে গত মৌসুমে বালেবার পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়ে। তবে ইউনাইটেড তাদের আগ্রহ ধরে রাখে এবং এবার ব্রাইটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়।
চুক্তিতে ইউনাইটেডের প্রাথমিক খরচ হবে ৬ কোটি ৫০ লাখ পাউন্ড এবং বিভিন্ন শর্ত পূরণ হলে আরও ৫০ লাখ পাউন্ড যোগ হতে পারে বলে জানা গেছে।
বালেবা বলেন, “আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পারাটা অবিশ্বাস্য অনুভূতি।”
“ওল্ড ট্র্যাফোর্ডে খেলা সবসময়ই বিশেষ কিছু। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে সেখানে খেলার সুযোগ পাওয়া সত্যিই সম্মানের।”
“মাইকেল ক্যারিকের সঙ্গে কাজ করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। তার অভিজ্ঞতা ও ফুটবল সম্পর্কে জ্ঞান আমাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে সহায়তা করার জন্য তাকে আদর্শ কোচ করে তুলেছে।”
২০২৩ সালে ফরাসি ক্লাব লিলি থেকে ২ কোটি ৩০ লাখ পাউন্ডে ব্রাইটনে যোগ দেন বালেবা। সিগালদের হয়ে তিনি ১১২টি ম্যাচ খেলেছেন।
তবে হতাশাজনক মৌসুমে গত বছর তিনি প্রিমিয়ার লিগে মাত্র ২৩টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন এবং চারবার বিরতির সময় তাকে তুলে নেওয়া হয়।
ক্যাসেমিরো চলে যাওয়ার পর মিডফিল্ড নতুন করে সাজানোর ক্ষেত্রে বালেবার সক্ষমতা ও লড়াকু মানসিকতাকে গুরুত্বপূর্ণ গুণ হিসেবে চিহ্নিত করেছে ইউনাইটেড।
নতুন চেহারার ইউনাইটেড মিডফিল্ডে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের পেছনে দুটি শুরুর একাদশের জায়গার জন্য তিলেমান্স, সান্তোস ও কোবি মাইনুর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবেন তিনি।
ইউনাইটেডের ফুটবল পরিচালক জেসন উইলকক্স বলেন, “কার্লোস একজন এলিট মিডফিল্ডার, যার আরও উন্নতি করার বিপুল সম্ভাবনা রয়েছে।”
বালেবার ক্লাবে যোগ দেওয়ার দৃঢ় ইচ্ছার কথাও উল্লেখ করে তিনি বলেন, “সে এমন কিছু অনন্য গুণ নিয়ে এসেছে, যা আমাদের স্কোয়াডের সঙ্গে দারুণভাবে মানিয়ে যাবে।”
তবে নতুন তারকাকে মাঠে দেখতে ইউনাইটেড সমর্থকদের কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে।
প্রাক-মৌসুমে গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছেন বালেবা এবং অন্তত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত তিনি মাঠের বাইরে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
গত মৌসুমের দুর্দান্ত শেষের পর প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে মৌসুম শেষ করেছিল ইউনাইটেড এবং ক্যারিককে স্থায়ীভাবে কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু নতুন মৌসুমের শুরুটা হয়েছে ভয়াবহভাবে। শনিবার সদ্য প্রিমিয়ার লিগে ওঠা হালের কাছে ২-০ গোলে হেরে যায় তারা।
রোববার ঘরের মাঠে আরেক নবাগত দল ইপসউইচের বিপক্ষে ম্যাচটি ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ এনে দিয়েছে ইউনাইটেডকে। এরপর আন্তর্জাতিক বিরতির আগে এভারটন ও ফুলহ্যামে কঠিন অ্যাওয়ে ম্যাচ এবং মাঝখানে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ডার্বি রয়েছে।
ক্যারিক বলেছেন, চলতি মৌসুমে ইউনাইটেডের লক্ষ্য হওয়া উচিত আবার চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করা; ২০১৩ সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের চেষ্টা নয়।
তবে বালেবা আত্মবিশ্বাসী যে ইউনাইটেড আবার বড় শিরোপার জন্য লড়াই করতে পারবে। ক্লাব কর্তৃপক্ষ ২০২৮ সালে ক্লাবের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্যে ২১তম প্রিমিয়ার লিগ শিরোপা জযয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।
বালেবাকে দলে নিয়ে মিডফিল্ড শক্তিশালী করলো ইউনাইটেড
বালেবাকে দলে নিয়ে মিডফিল্ড শক্তিশালী করলো ইউনাইটেড
ব্রাইটন থেকে কার্লোস বালেবাকে দলে নিয়ে মিডফিল্ড আরও শক্তিশালী করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বালেবার জন্য ইউনাইটেড প্রায় ৭ কোটি পাউন্ড (৯ কোটি ৫০ লাখ ডলার) খরচ করেছে বলে জানা গেছে। ২২ বছর বয়সী এই খেলোয়াড় গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে রেড ডেভিলদের তৃতীয় মিডফিল্ডার। এর আগে বেলজিয়ামের ইউরি তিলেমান্স এবং ব্রাজিলের আন্দ্রে সান্তোস দলে যোগ দিয়েছেন। ক্যামেরুনের এই আন্তর্জাতিক খেলোয়াড় পাঁচ বছরের চুক্তিতে সই করেছেন। চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে ইউনাইটেডের। ২০ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ইউনাইটেড এক বিবৃতিতে বলেছে, “ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে নিশ্চিত করছে যে কার্লোস বালেবা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার শর্তে ক্লাবে যোগ দিয়েছেন।” বিবৃতিতে আরও বলা হয়, “বালেবা ইতোমধ্যেই প্রিমিয়ার লিগের অন্যতম প্রতিভাবান মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।” দুই মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পর এক বছর আগে সাবেক লিলি মিডফিল্ডারকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল ইউনাইটেড। কিন্তু ব্রাইটনের চাওয়া প্রায় ১০ কোটি পাউন্ডের দাম শুনে তারা পিছিয়ে যায়। এরপর নানা জল্পনার মধ্যে গত মৌসুমে বালেবার পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়ে। তবে ইউনাইটেড তাদের আগ্রহ ধরে রাখে এবং এবার ব্রাইটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়। চুক্তিতে ইউনাইটেডের প্রাথমিক খরচ হবে ৬ কোটি ৫০ লাখ পাউন্ড এবং বিভিন্ন শর্ত পূরণ হলে
আরও ৫০ লাখ পাউন্ড যোগ হতে পারে বলে জানা গেছে। বালেবা বলেন, “আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পারাটা অবিশ্বাস্য অনুভূতি।” “ওল্ড ট্র্যাফোর্ডে খেলা সবসময়ই বিশেষ কিছু। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে সেখানে খেলার সুযোগ পাওয়া সত্যিই সম্মানের।” “মাইকেল ক্যারিকের সঙ্গে কাজ করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। তার অভিজ্ঞতা ও ফুটবল সম্পর্কে জ্ঞান আমাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে সহায়তা করার জন্য তাকে আদর্শ কোচ করে তুলেছে।” ২০২৩ সালে ফরাসি ক্লাব লিলি থেকে ২ কোটি ৩০ লাখ পাউন্ডে ব্রাইটনে যোগ দেন বালেবা। সিগালদের হয়ে তিনি ১১২টি ম্যাচ খেলেছেন। তবে হতাশাজনক মৌসুমে গত বছর তিনি প্রিমিয়ার লিগে মাত্র ২৩টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন এবং চারবার বিরতির সময় তাকে তুলে নেওয়া হয়। ক্যাসেমিরো চলে যাওয়ার পর মিডফিল্ড নতুন করে সাজানোর ক্ষেত্রে বালেবার সক্ষমতা ও লড়াকু মানসিকতাকে গুরুত্বপূর্ণ গুণ হিসেবে চিহ্নিত করেছে ইউনাইটেড। নতুন চেহারার ইউনাইটেড মিডফিল্ডে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের পেছনে দুটি শুরুর একাদশের জায়গার জন্য তিলেমান্স, সান্তোস ও কোবি মাইনুর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবেন তিনি। ইউনাইটেডের ফুটবল পরিচালক জেসন উইলকক্স বলেন, “কার্লোস একজন এলিট মিডফিল্ডার, যার আরও উন্নতি করার বিপুল সম্ভাবনা রয়েছে।” বালেবার ক্লাবে যোগ দেওয়ার দৃঢ় ইচ্ছার কথাও উল্লেখ করে তিনি
বলেন, “সে এমন কিছু অনন্য গুণ নিয়ে এসেছে, যা আমাদের স্কোয়াডের সঙ্গে দারুণভাবে মানিয়ে যাবে।” তবে নতুন তারকাকে মাঠে দেখতে ইউনাইটেড সমর্থকদের কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। প্রাক-মৌসুমে গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছেন বালেবা এবং অন্তত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত তিনি মাঠের বাইরে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। গত মৌসুমের দুর্দান্ত শেষের পর প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে মৌসুম শেষ করেছিল ইউনাইটেড এবং ক্যারিককে স্থায়ীভাবে কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু নতুন মৌসুমের শুরুটা হয়েছে ভয়াবহভাবে। শনিবার সদ্য প্রিমিয়ার লিগে ওঠা হালের কাছে ২-০ গোলে হেরে যায় তারা। রোববার ঘরের মাঠে আরেক নবাগত দল ইপসউইচের বিপক্ষে ম্যাচটি ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ এনে দিয়েছে ইউনাইটেডকে। এরপর আন্তর্জাতিক বিরতির আগে এভারটন ও ফুলহ্যামে কঠিন অ্যাওয়ে ম্যাচ এবং মাঝখানে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ডার্বি রয়েছে। ক্যারিক বলেছেন, চলতি মৌসুমে ইউনাইটেডের লক্ষ্য হওয়া উচিত আবার চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করা; ২০১৩ সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের চেষ্টা নয়। তবে বালেবা আত্মবিশ্বাসী যে ইউনাইটেড আবার বড় শিরোপার জন্য লড়াই করতে পারবে। ক্লাব কর্তৃপক্ষ ২০২৮ সালে ক্লাবের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্যে ২১তম প্রিমিয়ার লিগ শিরোপা জযয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত