আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্যতম জনপ্রিয় পানীয় জলের ব্র্যান্ড বিসলেরির বোতলজাত পানি নিয়ে গুরুতর স্বাস্থ্যঝুঁকির তথ্য সামনে এসেছে। দেশটির খাদ্যসুরক্ষা এবং গুণমান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই পরিচালিত পরীক্ষায় এই কোম্পানির পানির নমুনায় বিপজ্জনক রাসায়নিক উপাদান পাওয়া গেছে। মানবদেহে প্রবেশ করে রক্তে মিশলে এই উপাদানগুলোর কারণে শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার গুরুতর আশঙ্কা রয়েছে।
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থাটি জানিয়েছে যে তারা নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে বিসলেরির প্যাকেটজাত পানির নমুনা সংগ্রহ করেছিল। প্রাথমিক পরীক্ষায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে ব্রোমেটের উপস্থিতি ধরা পড়েছিল। তবে প্রথম দফার ফলাফল নিয়ে বিসলেরি কর্তৃপক্ষ আপত্তি তোলায় নমুনাটি পরবর্তীতে রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়। দ্বিতীয় দফার সেই পরীক্ষায় পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন বা পিএএইচ নামক আরেকটি ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি শনাক্ত হয়।
বিশেষজ্ঞদের মতে, ব্রোমেট এবং পিএএইচ উভয় রাসায়নিক উপাদানই কার্সিনোজেনিক বা ক্যানসার সৃষ্টির জন্য পরিচিত। পানি শোধন প্রক্রিয়ার সময় ওজোন গ্যাসের ব্যবহারের ফলে প্রাকৃতিকভাবে থাকা ব্রোমাইডের সঙ্গে বিক্রিয়া করে ব্রোমেট তৈরি হতে পারে। অন্যদিকে, কয়লা বা পেট্রোলিয়ামের মতো জৈব পদার্থের অসম্পূর্ণ দহনের ফলে পিএএইচ উৎপন্ন হয় এবং শোধন প্রক্রিয়ায় ত্রুটি থাকলে তা পানিতে মিশে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রা অনুযায়ী পানীয় জলে এই উপাদানগুলোর সহনীয় সীমা নির্দিষ্ট করা থাকলেও বিসলেরির পানিতে তার চেয়ে বেশি মাত্রা পাওয়া গেছে।
ভারতের খাদ্য নিরাপত্তা ও মান আইন ২০০৬ অনুযায়ী দুটি পরীক্ষাগারেই নমুনা অনিরাপদ প্রমাণিত হওয়ায় এই পানিকে মানুষের ব্যবহারের জন্য অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে। এই ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা অভিযুক্ত কোম্পানিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। তবে এই পুরো ঘটনার বিষয়ে বিসলেরি কোম্পানির পক্ষ থেকে এখনও কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হয়নি।
ভারতীয় কোম্পানি বিসলেরির পানি ‘নিরাপদ নয়’, পরীক্ষায় মিলল ক্ষতিকর রাসায়নিক
ভারতীয় কোম্পানি বিসলেরির পানি ‘নিরাপদ নয়’, পরীক্ষায় মিলল ক্ষতিকর রাসায়নিক
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্যতম জনপ্রিয় পানীয় জলের ব্র্যান্ড বিসলেরির বোতলজাত পানি নিয়ে গুরুতর স্বাস্থ্যঝুঁকির তথ্য সামনে এসেছে। দেশটির খাদ্যসুরক্ষা এবং গুণমান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই পরিচালিত পরীক্ষায় এই কোম্পানির পানির নমুনায় বিপজ্জনক রাসায়নিক উপাদান পাওয়া গেছে। মানবদেহে প্রবেশ করে রক্তে মিশলে এই উপাদানগুলোর কারণে শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার গুরুতর আশঙ্কা রয়েছে।কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থাটি জানিয়েছে যে তারা নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে বিসলেরির প্যাকেটজাত পানির নমুনা সংগ্রহ করেছিল। প্রাথমিক পরীক্ষায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে ব্রোমেটের উপস্থিতি
ধরা পড়েছিল। তবে প্রথম দফার ফলাফল নিয়ে বিসলেরি কর্তৃপক্ষ আপত্তি তোলায় নমুনাটি পরবর্তীতে রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়। দ্বিতীয় দফার সেই পরীক্ষায় পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন বা পিএএইচ নামক আরেকটি ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি শনাক্ত হয়।বিশেষজ্ঞদের মতে, ব্রোমেট এবং পিএএইচ উভয় রাসায়নিক উপাদানই কার্সিনোজেনিক বা ক্যানসার সৃষ্টির জন্য পরিচিত। পানি শোধন প্রক্রিয়ার সময় ওজোন গ্যাসের ব্যবহারের ফলে প্রাকৃতিকভাবে থাকা ব্রোমাইডের সঙ্গে বিক্রিয়া করে ব্রোমেট তৈরি হতে পারে। অন্যদিকে, কয়লা বা পেট্রোলিয়ামের মতো জৈব পদার্থের অসম্পূর্ণ দহনের ফলে পিএএইচ উৎপন্ন হয় এবং শোধন প্রক্রিয়ায় ত্রুটি থাকলে
তা পানিতে মিশে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রা অনুযায়ী পানীয় জলে এই উপাদানগুলোর সহনীয় সীমা নির্দিষ্ট করা থাকলেও বিসলেরির পানিতে তার চেয়ে বেশি মাত্রা পাওয়া গেছে।ভারতের খাদ্য নিরাপত্তা ও মান আইন ২০০৬ অনুযায়ী দুটি পরীক্ষাগারেই নমুনা অনিরাপদ প্রমাণিত হওয়ায় এই পানিকে মানুষের ব্যবহারের জন্য অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে। এই ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা অভিযুক্ত কোম্পানিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। তবে এই পুরো ঘটনার বিষয়ে বিসলেরি কোম্পানির পক্ষ থেকে এখনও কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হয়নি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত