রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক স্থগিত

বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক স্থগিত

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে।

শনিবার (২৮ মে) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৈঠকটি পরে অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন শুক্রবার (২৭ মে) ভারত সফরে গেছেন। সেখানে পররাষ্ট্র মন্ত্রী আসামে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভে যোগ দিয়েছেন। তবে আসাম থেকে দিল্লিতে যাওয়ার কথা ছিল মন্ত্রীর। কারণ দিল্লিতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী যৌথ পরামর্শক কমিটির সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত ছিল। কিন্তু দিল্লির সেই বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে।

এ নিয়ে মোমেন বলেন, আমি এখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। এ সময় নানান বিষয়ে আলোচনা হয়েছে। তাই আমরা মনে করি যে, পূর্ব নির্ধারিত সোমবারের (৩০ মে) বৈঠকটি পিছিয়ে দিতে পারি।

খুঁজুন