রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাজ্য।

সোমবার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে হাইকমিশনার বলেন, ‌‘আমি অন্য আর কোনো কথা বলব না। যেমনটা আমি বলেছি, যুক্তরাজ্য আগামী বছর অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করছে।’

এর আগে ১০ মার্চ সিইসির সঙ্গে বৈঠক করে সারাহ কুক জানিয়েছিলেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাজ্য। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিল দেশটি।

বৈঠক শেষে সারাহ কুক বলেন, সিইসির সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে। আগামী জাতীয় নির্বাচন ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টাকে কয়েক মাস আগে এবং আজ সিইসিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য।

সিইসির সঙ্গে বৈঠক নিয়ে তিনি বলেন, আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আমি আগামী বছর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। যুক্তরাজ্য নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রশংসা করে।

হাইকমিশনার বলেন, নির্বাচন নিয়ে নাগরিকদের শিক্ষিত করার প্রকল্পে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যুক্তরাজ্যও সহযোগিতা করছে, বিশেষ করে দেশের দুর্বল গোষ্ঠীগুলোর জন্য এবং পোলিং কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে। আজ আমাদের আলোচ্যসূচি ছিল নির্বাচন কমিশনকে যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে আলোচনা করা।

খুঁজুন