রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা বাংলাদেশের ফিজিওথেরাপি সোসাইটির ইফতার মাহফিল ও স্বজন সভা অনুষ্ঠিত

বাংলাদেশের ফিজিওথেরাপি সোসাইটির ইফতার মাহফিল ও স্বজন সভা অনুষ্ঠিত

২১শে মার্চ রোজ বৃহস্পতিবার ঢাকার শের-এ-বাংলা নগরে অবস্হিত  বাংলাদেশের ফিজিওথেরাপি চিকিৎসা পেশার সূতিকাগার "জাতীয়  অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)" এ অনুষ্ঠিত হলো "ইফতার মাহফিল ও স্বজন সভা ২০২৪"। উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক ফিজিওথেরাপি চিকিৎসক,ফিজিওথেরাপি শিক্ষাবিদ এবং ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন  শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ফিজিওথেরাপি কনসালটেন্ট  এবং বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক ফিজিওথেরাপির অধ্যাপক ডা. মো: মনিরুজ্জামান। অনুষ্ঠানটি আয়োজন করে  ফিজিওথেরাপি পেশার  প্রাচীন ও প্রফেশনাল  সংগঠন "বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি (বিপিএস)" এবং বিপিএস এর সহযোগী সংগঠন " বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এ্যাসোসিয়েশন(বিপিএ).।এছাড়া সহ আয়োজক হিসেবে " নিটোর ফিজিওথেরাপি এলামনাই এসোসিয়েশন "ও "নিটোর ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন" ভূমিকা পালন করে। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিপিএ ও বিপিএস এর ভাইস প্রেসিডেন্ট ডা. সফিউল্লাহ প্রধান  । এছাড়া বিপিএস ও বিপিএ এর নির্বাহী সভাপতি সহঃ অধ্যাপক  ডা. প্রদীপ কুমার সাহা,  সাধারণ সম্পাদক ডা. মো.  তৌহিদুজ্জামান এবং "বাংলাদেশ শিশুকল্যান পরিষদের " এর পরিচালক "ডা. ইয়াসমিন আরা ডলি " বক্তব্য রাখেন। পরে দেশ ও জাতির শান্তি কামনা এবং ফিজিওথেরাপি পেশার উত্তরোত্তর উৎকর্ষ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

খুঁজুন