বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে যারা

বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে যারা

ইয়াশফি রহমান :  হুট করেই জাতীয় দলের হেড কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন রাসেল ডমিঙ্গো। ইংল্যান্ড সিরিজের আগে তাই এক প্রকারে অভিভাবকশূন্য হয়ে পড়েছে জাতীয় দল। যদিও ভারত সিরিজের পর থেকেই ডমিঙ্গোর বিকল্প খোঁজা শুরু করেছিল বোর্ড।

যেকোন সময় হতে পারেন চাকুরিচ্যুত। আর সে ভয়েই কি ডমিঙ্গো নিজ থেকেই সরে দাঁড়ালেন? এর উত্তরটা রয়ে গেছে অজানাই। কেননা বোর্ডের পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছুই জানানো হয়নি।

ডমিঙ্গোর সরে যাওয়ার পর থেকেই সবার মনে প্রশ্ন একটাই। কে হতে যাচ্ছেন ডমিঙ্গোর উত্তরসূরি। গুঞ্জনে নাম উঠে আসছে অনেকেরই।

বিসিবি চাইছে লাল ও সাদা বলের খেলার জন্য পৃথক দুই কোচ রাখতে। সেই মোতাবেক ইতোমধ্যে বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগও করেছে বোর্ড। যার সঙ্গেই ব্যাটে বলে মিলে যাবে তাকেই আনা হবে টাইগারদের নতুন কোচ করে।

বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে নতুন কোচের দৌড়ে বোর্ডের পছন্দ তিনজন। তারা হলেন সাকিব-মুশফিকদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে, সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার ল্যান্স ক্লুজনার ও অস্ট্রেলিয়ার মাইক হাসি।

বিসিবির সেই সূত্রের দেয়া তথ্য মতে, বোর্ডের চাহিদা অনুযায়ী সবদিক দিয়েই নতুন কোচ হিসেবে দায়িত্বভার বুঝে নেয়ার পাল্লাটা ভারী লঙ্কান কোচ হাথুরুসিংহের। বাকি দুইজনের চেয়ে তিনিই বেশি পছন্দ বোর্ডের।

ইতোমধ্যেই হাথুরুর সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েছে বোর্ডের। যদিও বেতন থেকে শুরু করে সুযোগসুবিধা সবকিছুই বেশ বাড়িয়ে চেয়েছেন লঙ্কান এই কোচ। কিন্তু সেগুলো মেনে নিয়ে হলেও তাকে আনতে চায় বোর্ড।

জানা গেছে দুই পক্ষের ভেতর চলছে এখন দরকষাকষি। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে সপ্তাহ খানেকের ভেতর। আর সবকিছু ব্যাটে বলে হলেই ফের জাতীয় দলের দায়িত্ব নিতে দেখা যেতে পারে হাথুরুসিংহেকে।

পাশাপাশি বোর্ড কথা চালিয়ে যাচ্ছে ল্যান্স ক্লুজনার ও মাইক হাসির সঙ্গেও। হাসি আপাতত বাংলাদেশ দলের দায়িত্ব নিতে না চাইলেও ক্লুজনার আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এখনও।

এদিকে গুঞ্জন রয়েছে টি-টোয়েন্টি দলের কোচের ভূমিকায় দেখা যেতে পারে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামকে। যদিও এটি কেবল গুঞ্জনের ভেতরেই সীমাবদ্ধ রয়েছে।

খুঁজুন