রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন বাংলাদেশি সিনেমার প্রতি বিশ্ববাসীর আগ্রহ বাড়ছে

বাংলাদেশি সিনেমার প্রতি বিশ্ববাসীর আগ্রহ বাড়ছে

কয়েক বছর আগেও বাংলাদেশের সিনেমা নিয়ে আলোচনা সীমাবদ্ধ ছিল দেশের মধ্যেই। তবে সময় বদলেছে। এখন দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে। সেটাই যেন মনে করিয়ে দিলেন সুপারস্টার শাকিব খান।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘আগে আমাদের দেশের সিনেমা নিয়ে শুধু আমরাই কথা বলতাম। এখন সেই চিত্র বদলেছে। বেশ কয়েক বছর ধরে দেখছি, বাংলাদেশের সিনেমা নিয়ে বিদেশিরাও রিভিউ দিচ্ছেন এবং সেটা দিন দিন আরও বাড়ছে। আমার সিনেমার টিজার-গান ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা ও ইউরোপসহ বিভিন্ন দেশের মানুষ রিভিউ করছে। এর অর্থ হচ্ছে, আমাদের সংস্কৃতি নিয়ে বৈশ্বিক আগ্রহ তৈরি হয়েছে।’

শুধু সিনেমাই নয়, পণ্য উৎপাদন খাতেও নিজের অবস্থান দৃঢ় করতে চান শাকিব খান। তার প্রতিষ্ঠান ‘রিমার্ক হারল্যান’ ইতোমধ্যে হালাল পণ্য উৎপাদনে আন্তর্জাতিক মান নিশ্চিত করার দিকে এগিয়ে যাচ্ছে।

শাকিব বলেন, ‘ইউরোপ-আমেরিকায় স্থাপিত গবেষণাগারে আমাদের পণ্যগুলোর মানোন্নয়নের জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর বিভিন্ন দেশে অবস্থিত কারখানাগুলোর মাধ্যমে গুণগত মান বজায় রেখে উৎপাদন করা হচ্ছে।’

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’। সিনেমাটির পোস্টার, টিজার ও গান ইতোমধ্যে দর্শকদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে। এ নিয়ে শাকিব বলেন, ‘দর্শকদের প্রতিক্রিয়া দারুণ! সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে, যা নিঃসন্দেহে আমার জন্য ভালো লাগার বিষয়।’

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত লিলি হালাল বিউটি সোপের বিএসটিআই সনদপ্রাপ্তি ঘোষণা অনুষ্ঠানে শাকিব খানের পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, সংগীতশিল্পী তানজিব সারোয়ার, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, শবনম ফারিয়া, কেয়া পায়েল এবং অভিনেতা মামনুন ইমনসহ আরও অনেকে।

সিনেমার পাশাপাশি নিজের ব্যবসায়িক উদ্যোগ এবং বাংলাদেশের সিনেমার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে আশাবাদী শাকিব খান। তার ভাষায়, ‘এই পরিবর্তন ইতিবাচক। সিনেমা ও সংস্কৃতির সীমানা নেই। আমরা চাই, বাংলাদেশের সিনেমা বিশ্বদরবারে আরও বড় জায়গা করে নিক।

খুঁজুন