মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী
খেলাধুলা বাংলাদেশকে ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ড

বাংলাদেশকে ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ড

টাইগারদের সহজেই হারিয়ে দিয়েছে কিউইরা। শুরুতে ওপেনার রাচিন রবীন্দ্রকে হারিয়ে খানিকটা চাপে পড়েছিল নিউজিল্যান্ড। তবে সেই চাপ দারুণভাবে সামলে নিয়েছেন ওপেনার ডেভন কনওয়ে ও তিনে নামা কেইন উইলিয়ামসন।

শেষ পর্যন্ত টাইগারদের ৮ ‍উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে ২৪৬ রানের টার্গেটে খেলতে নামা নিউজিল্যান্ড।

সাকিব কনওয়ে (৫৯ বলে ৪৫ রান)-উইলিয়ামসনের ৮০ রানের জুটি ভাঙলেও ফের হাল ধরেন ড্যারিল মিচেল। তার সঙ্গে ১০৯ বলে ১০৮ রানের দারুণ জুটি গড়ে রিটার্ড হার্ড হয়ে মাঠ ছাড়েন সদ্য ইনজুরি থেকে ফেরা উইলিয়ামসন (১০৭ বলে ৭৮ রান)।

গ্লেন ফিলিপকে (১১ বলে ১৬ রান) নিয়ে বাকি কাজটুৃকু সারেন মিচেল (৬৭ বলে ৮৯ রান)। টাইগারদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

খুঁজুন