রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর বায়ু দূষণের কারণে রোগব্যাধি বাড়ছে ঢাকায়

বায়ু দূষণের কারণে রোগব্যাধি বাড়ছে ঢাকায়

রোকসানা মনোয়ার :বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ঘুরে ফিরেই শীর্ষে ঢাকা। দুই দিন বিরতি দিয়ে আবারও দূষণের চূড়ায় রাজধানীর বাতাস। এর আগে গত সোমবারও শীর্ষে ছিল ঢাকার অবস্থান। এমন অবস্থায় প্রতিদিন বাড়ছে জ্বর, সর্দি-কাশিসহ নানা ধরনের রোগব্যাধি। বিশেষ প্রভাব পড়ছে শিশু-স্বাস্থ্যের ওপর। 

 

মাত্র দুই দিন বিরতির পর গত বৃহস্পতিবার ও শুক্রবার বায়ুদূষণের শীর্ষ আছে ঢাকা। আর কয়েকদিন আগে টানা সপ্তাহজুড়ে বায়ুদূষণে শীর্ষে ছিল রাজধানীর অবস্থান। বৃহস্পতিবার সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ২২৫ ছিল। আর শুক্রবার ১৯৫। বায়ুর মান বিচারে এ পরিস্থিতি অস্বাস্থ্যকর। চলতি মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি দূষিত।

 

যত্রতত্র রাস্তা খোঁড়া, গাড়ির কালো ধোঁয়া আর ইটভাটার মাধ্যেমে সবচেয়ে বেশি দূষিত হচ্ছে ঢাকা। সড়কে একটি গাড়ি গেলেই পুরো এলাকা ধুলোয় ধোঁয়াশা হয়ে উঠে।  সাধারণ মানুষ বলছেন, প্রতিনিয়ত নানা রোগে আক্রন্ত হতে হচ্ছে তাদের। বিশেষ করে সর্দি-কাশি লেগেই থাকে।

 

এক ট্রাফিক পুলিশ বলেন, ‘ধূলাবালির কারণে সর্দি কাশি ভালো হয়না। ওষুধ খাই, কমে আবার হয়।’  এক পথচারী বলেন, একটা মাস্ক পরলে সেটি কিছুক্ষণের মধ্যেই কালো হয়ে যায় ধূলায়। যে ধূলা আমরা চোখে দেখিনা সেটাই নিশ্বাসে ঢুকে যায়। আর হাত ধুলে তো মনেহয় ড্রেনের পানি। 

 

শুক্রবার ছুটির দিনে ঢাকা শিশু হাসপাতালে গিয়ে দেখা যায় রোগীদের দীর্ঘ সারি। অভিভাবকরা জানান, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু-কিশোররা। একজন অভিভাবক বলেন, স্কুলে যায় সেসময় ধূলাবালির কারণে বুকে এজমার মতো শ্বাসকষ্ট হচ্ছে।

 

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, আগের থেকে রোগী বাড়ছে। ধুলো-ময়লার পাশাপাশি আবহাওয়া পরিবর্তনের কারণে নানান রোগের বিস্তার ঘটছে। 

 

খুঁজুন