রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
মহানগর বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকার নাম। ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৬৮। এ স্কোরের অর্থ দাঁড়ায়—ঢাকার বাতাসের দূষণমাত্রা ‘অস্বাস্থ্যকর’।

মঙ্গলবার (৩০ মে) সকাল ৮টা ৪৪ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

একই সময়ে বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির দূষণের সূচকে স্কোর হচ্ছে ১৫৯, অর্থাৎ সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

দূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো। শহরটির দূষণের স্কোর ১৫৭, সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

প্রসঙ্গত, ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

খুঁজুন