রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা বদলে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভেন্যু

বদলে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভেন্যু

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে সামনের মাসে। তবে সিরিজ শুরু হওয়ার আগে রাজনৈতিক অস্থিরতার কারণে সিরিজের ভেন্যু রাওয়ালপিন্ডি থেকে মুলতানে স্থানান্তরিত হয়েছে।

ক্যারিবীয়দের বিপক্ষে পাকিস্তানের তিন ওয়ানডের তিনটিই রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা ছিল। তবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল এখন সরকারবিরোধী আন্দোলন করছে। যার ফলে রাজধানী ইসলামাবাদসহ এর আশপাশের এলাকায় আপাতত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিরিজের মূল ভেন্যু রাওয়ালপিন্ডি রাজধানী ইসলামাবাদের নিকটেই অবস্থিত। সে জন্য সিরিজের ভেন্যু মুলতানে স্থানান্তর করা হয়েছে।

মুলতানকে আগে থেকেই সিরিজের ব্যাকআপ ভেন্যু হিসেবে ঠিক করে রেখেছিল পাকিস্তান। কারণ পিচ সংস্কারের কাজ চলমান থাকায় করাচি এবং লাহোরে এখন সিরিজ আয়োজন সম্ভব নয়। আর মাঠ সংস্কারকাজের ফলে পেশোয়ারের আরবাব নিয়াজ স্টেডিয়ামও আপাতত ব্যবহার উপযোগী নেই। সে জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ভেন্যু হিসেবে মুলতানকেই বেছে নিতে হয়েছে।

খুঁজুন