রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি বেগম জিয়ার মুক্তির দাবি অযৌক্তিক...আইনমন্ত্রী

বেগম জিয়ার মুক্তির দাবি অযৌক্তিক...আইনমন্ত্রী

বুলবুল আহমেদ সোহেল ঃ


আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়াকে দুইটি শর্তে কারাগার থেকে মুক্ত করা হয়েছে, তার মুক্তির ব্যাপারে বিএনপির দাবি অযৌক্তিক। জেলে থাকা কালীন তার পরিবার থেকে চিকিৎসা করার জন্য আবেদন করা হয়। প্রধানমন্ত্রীর মহানুভবতায় ৪০৮ ধারায় দণ্ডাদের্শ স্থগিত করে দুই শর্তে তাকে মুক্তি দেয়া হয়। আগামি ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করলে তার মুক্তির আবেদনের দুইটি শর্ত মিথ্যা বলে প্রমানিত হবে। রাতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি'র বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিতে বক্তব্য রাখেন, এটর্নি জেনারেল এডভোকেট এ এম আমিন উদ্দিন, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, সোনারগাঁ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বিকেএমইএ‘র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। 

মন্ত্রী আরও বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি সোচ্চার। বঙ্গবন্ধকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে হত্যা করা। আজকে শেখ হাসিনার সরকারের কারণে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন থামিয়ে দিতে চাইছে তারা।

খুঁজুন