সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
স্টেশন আছে লাইন নেই, যন্ত্র আছে জনবল নেই; পরিকল্পনায় গলদে বেহাল প্রকল্প • মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ! • গোলযোগের মাঝেও হরমুজে সাঁতার: প্রকৃতির কান্না শোনাতে এক ব্রিটিশের অভিযান • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রেনে ‘কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে’ আগুন দেওয়ার অভিযোগ • লিভারপুলের গোলবন্যায় ভেসে গেল পচেত্তিনোর ইউনাইটেড • বেঞ্চে লোপেসকে লাল কার্ড, রেফারিং নিয়ে ক্ষুব্ধ ফ্লিক • ‘অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ সিজন-২ • কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে • ‘গৃহবন্দিত্বের আদেশ অমান্য’, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কার • ভয়-রোমান্সের গল্পের সিনেমা ‘সেলফি’ আসছে ‘হইচই’য়ে
বিনোদন ভয়-রোমান্সের গল্পের সিনেমা ‘সেলফি’ আসছে ‘হইচই’য়ে

ভয়-রোমান্সের গল্পের সিনেমা ‘সেলফি’ আসছে ‘হইচই’য়ে

বিনোদন ডেস্ক: হরর, রোমান্স ও থ্রিলারের মিশ্রণে তৈরি নতুন ওয়েব ফিল্ম 'সেলফি' শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে। প্রায় এক ঘণ্টার এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধেছেন খায়রুল বাসার ও সারিকা সাবাহ। ছবিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা ফজলুর রহমান বাবু। সম্প্রতি প্ল্যাটফর্মটির পক্ষ থেকে ছবিটির অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির এই তারিখ ঘোষণা করা হয়।

পরিচালক মুশফিকা মাসুদ যখন নিউ ইয়র্কের ফিল্ম স্কুলে পড়াশোনা করছিলেন, তখন ছোট একটি হরর ছবি হিসেবে এই গল্পের সূচনা করেছিলেন। পরবর্তী সময়ে হইচই কর্তৃপক্ষের কাছে বেশ কিছু গল্প উপস্থাপন করা হলে তাদের কাছে এটি নির্বাচিত হয়। এই চলচ্চিত্রের ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করেছেন পরিচিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। হাফ স্টপ ডাউনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মাহজাবিন রেজা চৌধুরী।

পরিচালক মুশফিকা মাসুদ জানান, থ্রিলার ও হররের পাশাপাশি একটি নিখাদ সম্পর্ক এবং মানবিক বন্ধন তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই গল্পে। অমিতাভ রেজা চৌধুরী পেছনে থেকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ায় তিনি নিজের ভাবনা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। এই প্রজেক্টের মাধ্যমে সারিকা সাবাহ প্রথমবারের মতো হইচই প্ল্যাটফর্মের কোনো কনটেন্টে কাজ করছেন।

অভিনেতা খায়রুল বাসার বলেন যে চলচ্চিত্রটির গল্প ও চরিত্র তার কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হয়েছে এবং পরিচালক ও সহশিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল। অভিনেত্রী সারিকা সাবাহ জানান, নির্মাতার আন্তরিকতা ও গল্পটির প্রতি ভালোলাগা থেকেই তিনি কাজটি করতে অনুপ্রাণিত হয়েছেন। দর্শদের সামনে বৈচিত্র্যময় ও মানসম্মত বাংলা কনটেন্ট উপস্থাপনের অংশ হিসেবেই প্রজেক্টটি তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেন হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান।

খুঁজুন