রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা বেনজেমার হ্যাটট্রিকে বিদায়ঘণ্টা বাজল মেসির পিএসজির

বেনজেমার হ্যাটট্রিকে বিদায়ঘণ্টা বাজল মেসির পিএসজির

প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিরুদ্ধে খেলার শেষ মুহূর্তে করিম বেনজেমার দারণ হ্যাটট্রিকে জয়ের দারুণ গল্প লিখেছে রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠে গেছে দলটি।

এতে লজ্জায় বিদায় নিতে হলো মেসি-নেইমার-এমবাপ্পেদের। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়েগো বার্নাব্যুতেও পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল।

প্রথম লেগেই পিএসজির ছিল এক গোলের জয়। বুধবার রাতে দ্বিতীয় লেগের প্রথমার্ধেই তারা করে ফেলে আরও এক গোল। লিওনেল মেসি, নেইমার, এমবাপেদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ওঠার লড়াইয়ে ক্রমেই পিছিয়ে যাচ্ছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ।

কিন্তু শেষ হওয়ার আগেই শেষ মানতে রাজি ছিল না ক্লাবটি। ম্যাচের দ্বিতীয়ার্ধে করিম বেনজেমার ১৮ মিনিটের এক হ্যাটট্রিকে পিএসজিকে বিদায় করে দিয়েছে রিয়াল। ম্যাচটি ৩-১ গোলে জেতার মাধ্যমে দুই লেগ মিলে ৩-২ গোলের অগ্রগামিতায় শেষ আটের টিকিট পেয়েছে তারা।



বিডি/টুডেইস/নিউজ

খুঁজুন