রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন বিবস্ত্র দৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন পূজা

বিবস্ত্র দৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন পূজা

২০ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছে পূজা চেরি অভিনীত নতুন সিনেমা ‘হৃদিতা’র ট্রেলার। আনিসুল হকের গল্পে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন ইস্পাহানি আরিফ জাহান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন পূজা।

সিনেমাটির ট্রেলারে একটি দৃশ্যে বিবস্ত্র অবস্থায় দেখা যায় পূজা চেরিকে। ক্যানভাসে তুলির আঁচড়ে পূজার নগ্ন শরীরের ছবি আঁকতে দেখা যায় তার প্রেমিক চরিত্রে রূপদানকারী এবিএম সুমনকে। ক্যামেরায় পূজা বেশ সাবলীলভাবে ধরা দিলেও এমন বেশে তাকে মেনে নিতে পারেননি নেটিজেনরা। ফলে দৃশ্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। তোপের মুখে এরইমধ্যে ট্রেলার থেকে পুজার আপত্তিকর দৃশ্যটি বাদ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়ে নিজের অবস্থানও ব্যাখ্যা করেছেন পূজা।

এই নায়িকা বলেছেন, “সম্প্রতি আমার অভিনীত ‘হৃদিতা’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। যা আগামী ৭ অক্টোবর মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে ট্রেলারের কিছু দৃশ্য হয়তো আপনারা পছন্দ করছেন না; সে কথা আপনারা আমাকে জানাচ্ছেন। আমার অডিয়েন্স আমার সিনেমার ভালো-খারাপ নিয়ে সুন্দরভাবে কথা বলছে, বিষয়টা আমি এপ্রিসিয়েট করি।’

পূজার ভাষায়, “যে দৃশ্যগুলো নিয়ে আপনারা আমাকে প্রতিক্রিয়া জানাচ্ছেন, তা জনাব আনিসুল হক স্যারের লিখিত উপন্যাস ‘হৃদিতা’রই ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা হয়েছে কেবল। এছাড়া উক্ত আর্টয়ের বিষয়টা শুধুই আর্ট ও আমি নই।’

পূজা আরও বলেন, ‘পরিশেষে বলতে চাই, আপনাদের মতামতের উপর শ্রদ্ধা রেখে উক্ত ট্রেইলারে দেখানো কিছু অংশ ইতোমধ্যেই বাদ দেওয়া হয়েছে। আমি আশা করবো আপনারা যেভাবে এতোদিন ধরে আমাকে ভালোবেসে আসছেন, সুন্দরভাবে আমার সিনেমার ভালো-খারাপ নিয়ে কথা বলেছেন, আমার পাশে থেকেছেন; একইভাবে ভবিষ্যতেও আমার পাশে থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন।

খুঁজুন